জুরাইনে গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ পাঁচ

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০১:৩১ পিএম

রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আলতাফ সিকদার (৭০), তার স্ত্রী মর্জিনা বেগম (৫০), মেয়ে মুক্তা খাতুন (৩০), তার স্বামী আতাহার (৩৫) ও তাদের মেয়ে আফসানা (০৫)। 

দগ্ধদের উদ্ধার করে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া বলেন, দগ্ধরা চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা অবগত রয়েছে। 

দগ্ধ আলতাফ সিকদারের শ্যালক মো: মাহাবুব জানান, জুরাইন মাদবর বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের চারতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকে তার বোনের পরিবার।

তিনি বলেন, আমি যতটুকু শুনেছি, তাদের ভাড়া বাসার পাশের বাড়ির গ্যাসের লাইনে লিকেজ ছিল। রাত ২টার দিকে রান্নার জন্য চুলা ধরাতে দেশলাই জ্বালালে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন। সংবাদ শুনে তাদেরকে উদ্ধার করে রাতেই হাসপাতালে নিয়ে আসি।

আরও পড়ুন: তিস্তার পানি বিপদসীমার ওপরে, ১৫ গ্রাম প্লাবিত

তিনি আরও বলেন, ওই এলাকায় বেশিরভাগ সময় গ্যাস থাকে না। যা থাকে তা একেবারে কম, রান্না করা সম্ভব হয় না। তবে, রাতে গ্যাস থাকে। তাই রাতেই রান্নার কাজ বেশি করা হয়।

চিকিৎসকের বরাতে মো: বাচ্চু মিয়া বলেন, দগ্ধ পাঁচজনের মধ্যে মুক্তা, তার স্বামী ও সন্তান তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দু'জন শঙ্কামুক্ত। 


একাত্তর/আরবিএস  

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর