আইফেল টাওয়ারে ঘুমিয়ে পড়লেন দুই মাতাল!

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৮:১৮ পিএম

আবারও খবরের শিরোনামে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইকনিক মিনার- আইফেল টাওয়ার। দু’দিন আগেই এই স্থাপনাটি উড়িয়ে দেয়ার হুমিক দিয়েছিলো এক ব্যক্তি। এ নিয়ে হইচই শেষে হতে না হতেই আবারও শিরোনামে এসেছে আইফেল টাওয়ার। 

দুই ব্যক্তি মাতাল অবস্থায় আইফেল টাওয়ারে চড়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। পুলিশ গিয়ে ঘুম থেকে জাগাতেই তুলতেই টাওয়ার থেকে ঝাঁপ দেন। আর এ ঘটনায় এখনো তোলপাড় প্রেমের শহর হিসাবে খ্যাত প্যারিস। আইফেল টাওয়ারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্যারিসবাসী। 

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার আইফেল টাওয়ারের মধ্যে দু'জনকে শুয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পর্যটকদের একাংশ। সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস সেখানে ছুটে যায়। পর্যটকদের ওই মিনার চত্বর থেকে কিছুক্ষণের জন্য বের করে দেন তারা।

কিন্তু, ওই দুই ব্যক্তিকে আইফেল টাওয়ার থেকে নামাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে ফরাসি পুলিশকে। নীচে জাল পেতে নানা ভাবে তাদের নামানোর চেষ্টা করে তারা। শেষে উপর থেকে জালের উপর ঝাঁপ দেন ওই দু'জন। পরে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। 

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার দুই অভিযুক্ত আমেরিকার নাগরিক। পুলিশের ধারণা, রোববার আইফেল টাওয়ার চত্বরে ঢোকেন ওই দু'জন। সেখানকার রেস্তোরাঁয় মদপান করেন তারা। এরপরই মত্ত অবস্থায় টাওয়ারের উপরে ওঠেন ওই দু'জন।

গত শনিবার বিস্ফোরণের হুমকি আসায় আইফেল টাওয়ার চত্বর ফাঁকা করতে হয়েছে পুলিশকে। টাওয়ারের তিনটি তলার রেস্তোরাগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। গোটা এলাকা ঘিরে ফেলে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড। যদিও বিস্ফোরক জাতীয় কিছু উদ্ধার হয়নি।

উল্লেখ্য, আইফেল টাওয়ার বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি স্থান। ঐতিহ্যবাহী মিনার দেখতে বছরে প্রায় ৭০ লাখ পর্যটকের পা পড়ে প্যারিসে। ফরাসি বিপ্লবের প্রায় শতবর্ষের মাথায় ১৮৮৭ সালের জানুয়ারিতে শুরু হয় আইফেল টাওয়ারের নির্মাণ কাজ। আর, ১৮৮৯ সালের ৩১ মার্চ আইফেল টাওয়ার তৈরির কাজ শেষ করে ফরাসি প্রশাসন।


একাত্তর/এআর

প্যারিসে ৫০ বছরেরও বেশি সময় ধরে পত্রিকা বিক্রি করছেন পাকিস্তানের আলী আকবর। ফরাসি সংস্কৃতিতে বড় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এবার দেয়া হচ্ছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘অর্ডার অব মেরিট’। 
প্যারিসের একটি রেলস্টেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা পাওয়া গেছে। প্যারিসের ‘গ্যারে ডু নর্ড’ ব্যস্ততম ট্রেন স্টেশনে বোমা পাওয়া গেলে রেল চলাচলে বিপর্যয় ঘটে। 
নিরাপত্তা ইস্যুতে চরম বিতর্কে ফ্রান্স। অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এসে চুরির কবলে ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো। হারিয়েছেন প্রায় সাড়ে ছয় কোটি টাকা সমমূল্যের জিনিসপত্র।
ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে দ্রুতগতির রেল নেটওয়ার্কে (টিজিভি) অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এতে বেশকিছু রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর