ফ্রান্সে অলিম্পিক উদ্বোধনীর আগে রেল নেটওয়ার্কে হামলা

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৪:৪৮ পিএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে দ্রুতগতির রেল নেটওয়ার্কে (টিজিভি) অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এতে বেশকিছু রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। 

শুক্রবার ফরাসি ট্রেন অপারেটর সংস্থা এসএনসিএফ বলেছে, ‘দেশের হাইস্পিড রেল নেটওয়ার্ক স্তব্ধ করে দিয়েছে কিছু অসৎ ব্যক্তি ৷ একাধিক জায়গায় অগ্নিসংযোগ ও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা।’ খবর এএফপি’র।

সংস্থাটি বলেছে,  বৃহস্পতিবার রাতভর রেল নেটওয়ার্ককে অচল করে দিতে দফায় দফায় ব্যাপক হামলা হয়। প্যারিসের পশ্চিম, উত্তর ও পূর্বে চলে যাওয়া টিজিভি রেল লাইনগুলোর তিনটি স্থানে রেললাইনে আগুন দেওয়া হয়। তবে দক্ষিণের একটি স্থানে অগ্নিসংযোগের চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে।

এসএনসিএফ আরও বলেছে, রেল ব্যবস্থাকে অচল করে দিতে ‘বিদ্বেষপূর্ণ তৎপরতা’ চালানো হয়েছে। এতে মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। ভিন্ন লাইন দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। তবে অনেক যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করতে হবে। এ সপ্তাহান্তে পরিস্থিতি এমনই থাকবে।

ফ্রান্সের সংবাদমাধ্যম বিএফএমটিভিতে রেল কোম্পানি এসএনসিএফের প্রেসিডেন্ট বলেছেন, ৮ লাখ যাত্রী দুর্ভোগে পড়েছে। রেল নেটওয়ার্ককে অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত করা হয়েছিল। কিন্তু এখন এই নেটওয়ার্ক যত দ্রুত সম্ভব সচল করতে শত শত কর্মকর্তাকে কাজে লাগাতে হচ্ছে।

ফ্রান্সের পুলিশ কর্মকর্তারা এই হামলাকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে বর্ণনা করে জানান, ‘এই ঘটনা অলিম্পিক গেমসের সঙ্গে যুক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ফ্রান্সের পরিবহন মন্ত্রী প্যাট্রিস ভারগ্রিয়েট বলেন, ‘সমস্ত ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে এগুলি অপরাধমূলক কর্মকাণ্ড।’

 

একাত্তর/জো
প্যারিসে ৫০ বছরেরও বেশি সময় ধরে পত্রিকা বিক্রি করছেন পাকিস্তানের আলী আকবর। ফরাসি সংস্কৃতিতে বড় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এবার দেয়া হচ্ছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘অর্ডার অব মেরিট’। 
প্যারিসের একটি রেলস্টেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা পাওয়া গেছে। প্যারিসের ‘গ্যারে ডু নর্ড’ ব্যস্ততম ট্রেন স্টেশনে বোমা পাওয়া গেলে রেল চলাচলে বিপর্যয় ঘটে। 
নিরাপত্তা ইস্যুতে চরম বিতর্কে ফ্রান্স। অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এসে চুরির কবলে ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো। হারিয়েছেন প্রায় সাড়ে ছয় কোটি টাকা সমমূল্যের জিনিসপত্র।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তল্লাশির পর ওই ব্যক্তির কাছে কোনো বিস্ফোরক পায়নি ফরাসি পুলিশ।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর