বিতর্ক-অঘটনে অলিম্পিক নিয়ে বিপাকে প্যারিস

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১২:৩৬ পিএম

নিরাপত্তা ইস্যুতে চরম বিতর্কে ফ্রান্স। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এসে চুরির কবলে ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো। হারিয়েছেন প্রায় সাড়ে ছয় কোটি টাকা সমমূল্যের জিনিসপত্র। এরআগে প্যারিসের বেশ কয়েকটি ট্রেনে নাশকতার ঘটনা ঘটে। দুর্ভোগে পড়েন বিভিন্ন দেশ থেকে আসা দর্শকরা। উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে ইতিহাস সৃষ্টি করলেও শঙ্কা জেগেছে পুরো টুর্নামেন্ট ঠিকভাবে আয়োজন করতে পারবে তো প্যারিস? 

নিশ্ছিদ্র নিরাপত্তা, বৈরী আবহাওয়া সবশেষে নাশকতা। প্রেমের শহর প্যারিসে অলিম্পিকের ওপেনিং ডেতে এমনই উদ্বেগ-উৎকন্ঠা।

অলিম্পিকের ইতিহাসে এবারই প্রথম স্টেডিয়ামের বাইরে হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান আর সেই ইতিহাসের সাক্ষী হতেই প্যারিসে বিভিন্ন দেশের অন্তত ১০০ জন রাষ্ট্রপ্রধান, প্রায় সাড়ে তিন লাখ দর্শক।

বিশ্বের ২০৬টি দেশ থেকে দশ হাজার ৫০০ জন অ্যাথলেট অংশ নেয় এবারের গ্রেটেস্ট শো অন আর্থে। ক্রীড়াঙ্গনের এমন মহাযজ্ঞ শুরুর আগেই একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে ফ্রান্সের নিরাপত্তা ব্যবস্থা। দুশ্চিন্তায় দর্শকরা।

নিরাপত্তা ইস্যুর প্রথম ঘটনাটি ঘটে নিউজিল্যান্ড নারী ফুটবলের দলের অনুশীলনে। যেখানে ড্রোন ওড়ান কানাডার কোচিং দলের এক সদস্য। এরপর আর্জেন্টিনা-মরক্কো ম্যাচে সমর্থকরা ফুটবলারদের গায়ে আতশবাজি ছুড়ে মারে। এমনকি আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ দল প্যারিসে ডাকাতের কবলেও পড়ে। 

এরপর অঘটনের ষোলআনা পূরণ করলো আরও একটা চুরির ঘটনা। যা ঘটলো ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোর সাথে। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এসে খোয়ালেন নগদ টাকা, দামি ঘড়ি ও হীরার জুয়েলারি। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় যা কিনা ৬ কোটি ৩৬ লাখ টাকা সমমূল্যের জিনিস।

এবারের অলিম্পিক ঘিরে আগে থেকেই ছিলো হামলার আশঙ্কা। নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৫০ হাজার পুলিশ দায়িত্বে রাখা হয়, এ ছাড়া ১০ হাজার সেনাসদস্য ও বেসরকারি কয়েক হাজার নিরাপত্তাকর্মী কাজ করছেন। এমন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে ওপেনিং সেরেমনির কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের একাধিক রেলে আগুন দেয়ার ঘটনা ঘটে। বাতিল হয় বিভিন্ন জায়গার ট্রেন সংযোগ। ফলে উদ্ধোধনী অনুষ্ঠান দেখতে আসা নিয়ে বেশ ঝামেলায় দর্শকরা।

দুর্বৃত্তদের দুর্বৃত্তায়নের পর বাড়তি অস্বস্তি নিয়ে হাজির হয়েছিলো বৃষ্টি, তবে কোনো কিছুই আটকাতে কিংবা বাধা সৃষ্টি করতে পারেনি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের। সুপারস্টারদের পদচারণায় মুখর চারিদিক। নতুন রূপে সেজে উঠে আইফেল টাওয়ার। বৃষ্টিতে পিয়ানোতে ঝড় উঠে সিন নদীর পাড়ে। রঙের খেলায় প্যারিসের আকাশে ছড়িয়ে পড়ে ভালোবাসা। তবে শুরুতো হলো, প্যারিস পারবে তো বলতে হ্যাপি এন্ডিং?

আরবিএস
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর