আটলান্টিকে ৬০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা, উদ্ধার ৩৮

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১১:৩৬ এএম

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে আটলান্টিক মহাসাগরে অভিবাসী বহনকারী একটি নৌকা পাওয়া যাওয়ার পর ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, সাল দ্বীপের উপকূলে কয়েকজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।

এক মাসেরও বেশি সময় ধরে সমুদ্রে ভাসতে থাকা নৌকাটিতে থাকা প্রায় সবাই সেনেগাল থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

কেপ ভার্দের কর্মকর্তারা আরও প্রাণহানি রোধে অভিবাসনের বিষয়ে বিশ্বব্যাপী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

পুলিশ বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, সোমবার জাহাজটিকে প্রথম দেখা যায়। প্রাথমিক রিপোর্টে নৌকাটি ডুবে গিয়েছিল বলে ধারণা করা হলেও পরে জানা যায় যে সেটি সাগরে ভেসে ছিল। 

সাল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে একটি স্প্যানিশ মাছ ধরার নৌকা কাঠের পিরোগ স্টাইলের নৌকাটিকে দেখে কর্তৃপক্ষকে খবর দেয়। 

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) একজন মুখপাত্র জানিয়েছেন, জীবিতদের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু রয়েছে। 

সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জীবিতদের উদ্ধৃতি দিয়ে বলেছে, গত ১০ জুলাই ১০১  জনকে নিয়ে নৌকাটি সেনেগালের মাছ ধরার গ্রাম ফাসে বোয়ে ছেড়ে যায়। 

গ্রামের একজন নির্বাচিত কর্মকর্তা মোদা সাম্ব বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, নৌকায় থাকা প্রায় সবাই সম্প্রদায়ের মধ্যে বেড়ে উঠেছেন এবং কিছু স্থানীয় পরিবার এখনও শোনার জন্য অপেক্ষা করছে যে তাদের আত্মীয়রা বেঁচে যাওয়াদের মধ্যে আছে কিনা।

মন্ত্রণালয় বলেছে, সেনেগালিজ নাগরিকদের প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য কেপ ভার্দে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। 

নৌকাটি কেপ ভার্দের কাছে পাওয়া গেলেও, এটি নিশ্চিতভাবেই তাদের গন্তব্যস্থল ছিল না। 

আরও পড়ুন: পাকিস্তানে কোরআন অবমাননার অভিযোগে গির্জায় আগুন

দ্বীপপুঞ্জটি পশ্চিম আফ্রিকার উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে এবং ক্যানারি দ্বীপপুঞ্জের অভিবাসন রুটে অবস্থিত। 

আইওএম-এর মতে, এটি অভিবাসীদের জন্য সবচেয়ে বিপজ্জনক যাত্রাপথগুলোর মধ্যে অন্যতম। 


একাত্তর/এসজে 

উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে তিনটি বাংলাদেশি পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিদেশী নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের অনুমতিপত্র বা ‘গ্রিন কার্ড’ সংক্রান্ত নতুন এক বিজ্ঞপ্তি ঘিরে গত কয়েকদিন ধরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে অভিবাসী মহলে। ক্ষোভ ও উদ্বেগের...
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর