হিমাচলে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭১

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৯:৫৪ এএম

টানা বৃষ্টিপাত-বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বৃহস্পতিবার পর্যন্ত ভারতীয় রাজ্যটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। এখনও নিখোঁজ ১৩ বাসিন্দা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অন্তত ৭ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বৃহস্পতিবার চতুর্থ দিনে গড়িয়েছে হিমালয় প্রদেশের সামার হিল এলাকায় এ উদ্ধার অভিযান। দু’দিন মিলিয়ে মোট ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৭-৮ জন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। চলমান উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে সেনাবাহিনী, এসডিআরএফ ও পুলিশ।

এর আগে, বুধবার কাংরা এলাকা থেকে ১৭শ’র বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী সুখভিন্দর সিংয়ের দাবি, গত তিন দিনে ১০ হাজার কোটি রূপির ক্ষতিসাধন হয়েছে। যা সংস্কারে অন্তত এক বছর সময় লাগবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পর্যটন নগরী সিমলা। রাজ্যজুড়ে ভেঙ্গে পড়েছে ১০ হাজার ৭০০ ঘরবাড়ি-স্থাপনা, যার বেশির ভাগ আবাসিক। এখনও বন্ধ হিমাচলের অন্তত ৮০০ রাস্তা, আকস্মিক ভূমিধসের আশঙ্কায় নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। বৈরী আবহাওয়ার কারণে আজ রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে প্রশাসন।

গত দেড় মাস ধরে টানা বৃষ্টি আর বন্যায় নাকাল হিমাচল প্রদেশ। চলতি বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে তিনশ’র কাছাকাছি মানুষের মৃত্যু দেখেছে এই প্রদেশ।


খবর: টাইমস অব ইন্ডিয়া

একাত্তর/এআর

ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এশিয়ার কয়েকটি দেশ। এর মধ্যে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সপ্তাহজুড়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে।
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি এখনও নিখোঁজ রয়েছেন। 
লাগাতার বৃষ্টিতে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের মিরিকে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। ভেঙে গেছে লোহার সেতুও। বন্ধ হয়ে গেছে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী রাস্তা।
এবার তরুণ প্রজন্মের আন্দোলনে কাঁপলো আফ্রিকাও। জেন-জি আন্দোলনে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে বিক্ষোভে প্রাণহানি ও সহিংসতার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দেয়ার...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর