স্ত্রীর প্রেমিকের কাঁচির আঘাতে প্রবাসীর মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৯:০১ পিএম

শরীয়তপুরের ভেদেরগঞ্জে স্ত্রীর প্রেমিকের কেঁচির আঘাতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে সখিপুর থানার উত্তর তারাবুনিয়ার বেপারিকান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত আলাউদ্দিন বেপারী (৩৮) ওই গ্রামের মফিজুল বেপারির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহ মৃধা ও রিফাত মৃধা নামের দুইজনকে আটক করেছে পুলিশ। 

নিহতের পরিবার জানায়, আলাউদ্দিনের স্ত্রী রুমার সাথে একই গ্রামের আব্দুল্লাহ মৃধার সম্পর্ক ছিল। এ নিয়ে শনিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। 

এর এক পর্যায়ে আব্দুল্লাহ মৃধা আলাউদ্দিনের গলায় কেঁচি দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে নিহতের স্ত্রী রুমার দাবি, আব্দুল্লাহ তার একান্ত ছবি নিয়ে তাকে ব্ল্যাকমেইল করে আসছিলেন।

আরও পড়ুন: চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।


একাত্তর/এসজে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
শিল্পোদ্যোক্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে গ্যাসের চাপ ও সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় গ্যাসনির্ভর শিল্পে স্বস্তি ফিরেছে। এতে উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে অন্তত আটজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর