ডেঙ্গুতে পুরুষরা বেশি আক্রান্ত, মারা যাচ্ছেন বেশি নারীরা

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৮:৫৭ পিএম

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা নিম্নমুখী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে, এখনও নির্মূল হবার আশা দেখা যাচ্ছে না। বরং বছরের বাকি সময়েও ডেঙ্গুর বিস্তার থাকবে বলে মনে করা হচ্ছে। ডেঙ্গুতে নারীর তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হলেও, মৃত্যু হারে এগিয়ে নারীরা। 

রোববার বেলা আড়াইটায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে এসব কথা জানান বলেন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. শাহাদাত হোসেন। এ সময় চলতি বছরের ডেঙ্গু সংক্রমণের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন তিনি। 

অন্তত দুই সপ্তাহ ধরে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমছে। ঢাকার বাইরে রোগী বাড়লেও সেই প্রবণতা গত সপ্তাহে কিছুটা কমে এসেছে। গত সপ্তাহে মোট ১৫ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৯৬৭ জন এবং ঢাকার বাইরে ৯ হাজার ৩৮৭ জন রোগী ভর্তি হন। 

গত সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ঢাকায় কমেছে, তবে বাইরে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গেলো সাতদিনে সারাদেশেই ডেঙ্গু আক্রান্তের হার কিছুটা কমে এসেছে। যেমন গেলো ৭ দিনে মুগদা জেনারেল হাসপাতালে গড়ে ৭০ থেকে ৯০ জন করে রোগী ভর্তি হয়েছে। চলতি মাসের শুরুর দিকে এই হার ছিলো প্রতিদিন ১৭০ থেকে ১৯০ জন। 

সবশেষ জুলাই মাসে ঢাকার দুই সিটি কর্পোরেশনেই ডেঙ্গুর সর্বোচ্চ প্রাদুর্ভাব ছিলো। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে নিম্নমুখী হতে শুরু করে আক্রান্তের হার। এখন ঢাকাসহ সারাদেশেই রোগীর সংখ্যা কিছুটা কমছে। কিন্তু কবে নির্মূল হচ্ছে ডেঙ্গু সে বিষয়ে এখনও পরিষ্কার কোন ধারণা পাচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর। তাই শঙ্কা হয়তো বছর জুড়েই থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ। 

ডেঙ্গু সংক্রমণের ৩৩তম সপ্তাহ চলছে। ২৯ থেকে ৩০তম সপ্তাহের মধ্যে সর্বাধিক আক্রান্ত ছিল ঢাকায়। এর পর থেকে ঢাকায় আক্রান্তের সংখ্যা কমেছে। ঢাকার বাইরে ৩১-৩২তম সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা সর্বাধিক ছিল। তবে গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে। এখন ঢাকা মহানগরীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ৩১৫ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক মো. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গুতে ঢাকায় এবং ঢাকার বাইরে সম্ভবত সংক্রমণের চূড়ায় পৌঁছানো গেছে। আর কিছুদিন পর্যবেক্ষণ করলে বিষয়টি স্পষ্ট হবে।

আরও পড়ুন: ডেঙ্গু রোগী আরও বেড়েছে, ১০ মৃত্যু

এবার ডেঙ্গুতে পুরুষের আক্রান্তের হার ৬২ দশমিক ৪ শতাংশ। আর নারীদের আক্রান্তের হার ৩৭ দশমিক ৬ শতাংশ। কিন্তু মৃত্যু হারে এগিয়ে নারীরা। জুলাইর শেষ সপ্তাহর পরিসংখ্যান বলছে; ৪৬ জন নারীর বিপরীতে পুরুষ মারা গেছে ৩৩ জন। 

ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য দু’হাজার ছয়শ’র বেশি শয্যা আছে। এই মুহূর্তে হাসপাতালে রোগী ভর্তি আছে ১ হাজার ৯শ ৭৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৭ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৪৯৯ জন।


একাত্তর/এসজে

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
দেশের ইতিহাসে এক বছরের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের খবর দিলো স্বাস্থ্য অধিদপ্তর। বছরের চার মাস বাকি থাকতেই বিভিন্ন সময়ে দেশে এক লাখ দুই হাজার ৯১ জনের ডেঙ্গু ধরা পড়েছে। এর আগে ২০১৯ সালে আক্রান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর