প্র্যাকটিসে ফিরেছেন তামিম ইকবাল

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১০:০৬ পিএম

অবশেষে ব্যাট হাতে প্র্যাকটিসে ফিরেছেন সদ্য সাবেক ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল। ম্যানেজমেন্টের পরিকল্পনায় থাকা অতিরিক্ত ক্রিকেটাররাও অনুশীলন শুরু করেছেন তবে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেট বোর্ডের পরের মিশন তামিম-হাথুরুর আইসবার্গ গলানো। অপারেশন্স চেয়ারম্যান কথা বলেছেন রিয়াদ-বিসিবি কেন্দ্রীয় চুক্তি নিয়েও।

জাতীয় দলের অনুশীলনে সাকিব আল হাসান ছাড়া কমবেশি প্রায় সব তারার উপস্থিতি... প্রায় প্রতিদিন। তবে তাতে খুব কিছু আসে যায় না। সবার অপেক্ষা ছিল ১৯ আগস্টের জন্য... সেটা ২৪ ঘণ্টা বেড়েছে... এবং অবশেষে চেনা রূপে ফেরার মিশনে মাঠে নেমেছেন ওডিআই ক্যাপ্টেন্সিকে বিদায় বলে দেয়া তামিম ইকবাল খান।

তামিমের ফেরা বড় স্বস্তি... তবে তিনি যখন ফিরলেন... চন্ডিকা হাথুরুসিংহের দিনের মূল কোর্স শেষ। তামিম ক্যাপ্টেন্সি ছেড়েছেন, অনুশীলনে ফিরেছেন... তবে সাইবেরিয়ান বরফ কি গলেছে?

দিন দুই আগে ক্রিকেটের আকাশ-বাতাস গরম করেছিলেন মিনহাজুল আবেদীন নান্নু... রিয়াদকে ফেরানোর নতুন পূর্বাভাস দিয়ে। মূল দলের বাইরের যে অতিরিক্ত ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্যাম্প... তাতে আলোচিত... পরাক্রমশালী সিলেকশন প্যানেল সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের নাম রাখলেও... তিনি ছিলেন না।

খেলাযোগ ক্রিকেট বোর্ডের সূত্রে নিশ্চিত হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যের অসুস্থতায় প্রথম দিনের ক্যাম্পে যোগ দেননি মিডল অর্ডার ব্যাটার।

রিয়াদ কেনো ছিলেন না তবে সৌম্যরা ঠিকই শেষ সুযোগ কাজে লাগাতে অ্যাকটিভ। ছিলেন আলোচনায় থাকা আরও এক নাম মোসাদ্দেক সৈকত। সৈকতের ব্যাপার স্যাপার রিয়াদের মতো নয়... বিশ্রামের মোড়কে রিয়াদকে বাদ দেয়া হয়েছিল... আর সৈকত বাদ পড়েন শেষ ৫ ম্যাচের তিনটায় ব্যাট না করার সুযোগ পেয়ে।

আরও পড়ুন: পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারছেন শান্ত, মুশফিকরা?

ক্রিকেটারদের আসা-যাওয়ার আলোচনার পাশাপাশি আছে বোর্ডের সাথে তাদের চুক্তি সংক্রান্ত ইস্যুও। অনেকেই বলেছেন রিয়াদরা নকি চুক্তিতেও নেই... ভুল ভাঙালেন অপস চেয়ারম্যান।

এশিয়া কাপ মিশনে ২৭ আগস্ট দেশ ছাড়বে টিম টাইগার্স।

একাত্তর/আরএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে এই জোটকে একজন সক্রিয় 'শান্তিদূত' হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার,...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর