সৌদি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে শতাধিক অভিবাসী হত্যার অভিযোগ

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১০:১৫ এএম

সৌদি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে ইয়েমেন সীমান্তে অভিবাসীদের গণহত্যার অভিযোগ পেয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংস্থাটি বলছে, গত এক বছরে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেন হয়ে সৌদি আরবে আসা শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে সৌদি সীমান্তরক্ষীরা। সৌদি আরব অবশ্য পরিকল্পিত হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। খবর: বিবিসি।

স্যাটেলাইটের ছবি ও ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ‘তারা আমাদের ওপর বৃষ্টির মতো গুলি চালিয়েছে’- শিরোনামে প্রতিবেদনটি সোমবার প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এতে বলা হয়, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের উত্তর সীমান্তে অভিবাসীদের গুলি করেছে সৌদি পুলিশ এবং সেনারা। কখনও কখনও তারা বিস্ফোরক দিয়েও অভিবাসীদের লক্ষ্যবস্তু বানিয়েছে।

বিবিসির কাছে অভিবাসীরাও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন। তারা জানিয়েছেন, রাতের আঁধারে তেল সমৃদ্ধ রাজ্যে কাজের সন্ধানে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় তাদের ওপর গুলি করা হয়।  

ইথিওপিয়ার নাগরিক ২১ বছর বয়সী মোস্তফা সুফিয়ান মোহাম্মদ বিবিসিকে বলেন, গত বছরের জুলাই মাসে সীমান্ত পেরিয়ে লুকিয়ে ঢোকার চেষ্টার সময় তাদের ৪৫ জনের মধ্যে কয়েকজন সৌদি সীমান্তরক্ষীদের গুলিতে নিহত হয়।

তিনি বলেন, ‘আমি ঠিক টের পাইনি যে আমাকে গুলি করা হয়েছে। যখন উঠে হাঁটার চেষ্টা করি তখন দেখি আমার পায়ের একটি অংশ নেই।’

জাতিসংঘের অভিবাসন সংস্থার মতে, বছরে দুই লাখের বেশি মানুষ হর্ন অব আফ্রিকা থেকে সমুদ্রপথে ইয়েমেনে পাড়ি দেয়। তারপর সেখান থেকে তারা সৌদি আরবে ঢোকার চেষ্টা করে।

আরও পড়ুন: ইউক্রেনকে এফ-১৬ সরবরাহের ঘোষণা নেদারল্যান্ডস-ডেনমার্কের

অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে নেওয়ার কথা জানালেও হত্যাকাণ্ডগুলো পরিকল্পিত বা বড় পরিসরে ছিল না বলে দাবি করেছে সৌদি সরকার। রিয়াদ জানায়, অভিযোগগুলো সীমিত তথ্যের ভিত্তিতে আনা হয়েছে। এগুলো নিশ্চিত করার জন্য কোনও তথ্য বা প্রমাণ খুঁজে পায়নি সৌদি কর্তৃপক্ষ।


একাত্তর/জো

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর