গ্রিসে দাবানল: ৭৯ অগ্নিসংযোগকারী গ্রেপ্তার

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৩:১৪ পিএম

গ্রিসে চলমান ভয়াবহ দাবানলের জন্য দায়ী করে ৭৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সেখানে বর্তমানে শতাধিক জায়গায় দাবানল জ্বলছে এবং এই সপ্তাহেই অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বেসামরিক সুরক্ষা মন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস বলেছেন, এথেন্সের উত্তর-পশ্চিমে মাউন্ট পার্নিথায় নতুন করে আগুন জ্বালাতে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে।

একে দেশের বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, অগ্নিসংযোগকারী দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিচ্ছে যা বন, সম্পত্তি এবং সর্বোপরি মানুষের জীবনকে হুমকির মুখে ফেলছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা পালাতে পারবে না, তাদেরকে খুঁজে বের করা হবে এবং জবাবদিহির আওতায় আনা হবে।

গ্রীষ্মকালীন দাবানল গ্রীসে সাধারণ ঘটনা। বিজ্ঞানীরা ক্রমবর্ধমান দাবানলের তীব্রতার সাথে জলবায়ু পরিবর্তনের সম্পৃক্ততা দেখতে পাচ্ছেন।

সোয়ানসি ইউনিভার্সিটির সেন্টার ফর ওয়াইল্ড ফায়ার রিসার্চের পরিচালক স্টেফান ডোয়ের বলেছেন, গরম আবহাওয়া বা গাছপালার দুর্বল ব্যবস্থাপনার কারণে অগ্নিসংযোগ এবং অন্যান্য ঘটনা আরও সহজে দাবানলে পরিণত হতে পারে।

এএফপি জানিয়েছে, পুলিশ এবং গ্রিক গোয়েন্দা সংস্থা ইওয়াইপি ঘটনাগুলো তদন্ত করছে।

সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস গ্রীক পাবলিক ব্রডকাস্টার ইআরটি-কে বলেছেন, ১৪০টি দাবানল সংক্রান্ত গ্রেপ্তারের মধ্যে ৭৯টি অগ্নিসংযোগের সাথে সম্পর্কিত।

এদিকে, গ্রিসজুড়ে শতাধিক দমকলকর্মী মারাত্মক দাবানলের বিরুদ্ধে লড়াই করছেন।

বন্দর শহর আলেকজান্দ্রোপলিসের কাছে শনিবার যে বিশাল আগুনের ঘটনা ঘটেছে তা ইউরোপীয় কমিশনের রেকর্ডে বৃহত্তম বলে জানিয়েছেন কমিশনার জেনেজ লেনারসিক।

আরও পড়ুন: 

এথেন্সের কাছে মাউন্ট পার্নিথায়, রাজধানী সংলগ্ন একটি জঙ্গলে আগুন ছড়িয়ে পড়েছে, যা একটি জাতীয় উদ্যানকে হুমকির মুখে ফেলেছে।

এই সপ্তাহের শুরুতে, উত্তর-পূর্ব গ্রিসের ইভ্রোস অঞ্চলের কাছে ১৯ জনের মৃতদেহ পাওয়া গেছে। সোমবার বোয়েটিয়া অঞ্চলে আগুনে একজন রাখালও প্রাণ হারিয়েছেন।

একাত্তর/এসজে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর