ম্যাচ শেষে দৃষ্টি প্রতিবন্ধী শিশুর সঙ্গে সাক্ষাৎ রোনালদোর

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১২:৪৮ এএম

ক্রিস্টিয়ানো রোনালদো, মাঠের তারকা, মাঠের বাইরেও হৃদয় জয় করে নেন হরহামেশা। সৌদি প্রো লিগে তেমনটাই দেখা গেলো এবার। ম্যাচ শেষে এক দৃষ্টি প্রতিবন্ধী শিশুর সাথে সাক্ষাৎ করেন রোনালদো। যেখানে ক্ষণিকের মাঝে ফুটবলার থেকে বনে যান এক দায়িত্বশীল পিতা, কন্যাসম মেয়ের প্রতি নিংড়ে দেন হৃদয়ের সবটুকু ভালোবাসা।

ওয়ালাইকুম আসসালাম মিস্টার রোনালদো। নিশ্চয়ই সময়টা ভালো কাটছে। কাটারই কথা। সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচ হারের পর দল পেয়েছে জয়ের দেখা। তাও ব্যবধানটা ৫-০।

এমন ম্যাচে রোনালদোর হ্যাট্রট্রিক -এক কথায় সোনায় সোহাগা! ফুটবল ইতিহাসে এই হ্যাটট্রিক সংখ্যায় রোনালদো সবার উপরে। ৬৩ হ্যাটট্রিকে নাম্বার ওয়ান সিআরসেভেন, ৫৭টা মেসির, রবার্ট লেভানডভস্কির ৩০টা, এরপরেই আছেন লুইস সুয়ারেজ আর মারিও গোমেজ।

ম্যাচে একের পর এক গোলে রোনালদো যেমন চোখ জুড়িয়েছেন, তেমন ম্যাচ শেষে এক ঘটনায় হৃদয়ও জিতে নিয়েছেন।

শুক্রবার আল নাসর তারকাকে সমর্থন যোগাতে মাঠে উপস্থিত ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী এক ছোট্ট মেয়ে। ম্যাচ শেষে বিষয়টি জানতে পেরে তার সাথে সাক্ষাৎ করেন রোনালদো। জড়িয়ে ধরে ভালোবাসায় সিক্ত করেন পর্তুগিজ তারকা।

রোনালদোকে দেখতে পেয়েই মেয়েটি জানায় সে তার বিশাল ভক্ত। এটা শুনেই তাকে ধন্যবাদ জানান সিআরসেভেন। মেয়েটি বলে, আসলে আমি আপনার জন্যই এসেছি। আপনার খেলা আমার ভালো লাগে। আমি বিশ্বাস করতে পারছি না আজ তিনটা গোল করেছেন।

আর এরপরেই রোনালদোর উত্তর সবার মন ছুঁয়ে যায়, উত্তরটা ছিল-আমি গোল করতে পেরেছি কারণ, তুমি আমাকে সৌভাগ্য এনে দিয়েছে।

মূলত এখানেই বিশ্বের সেরা তারকার আড়ালে বেরিয়ে আসে রোনালদোর পিতৃসত্ত্বা। তিন কন্যা সন্তানের জনক সিআরসেভেন এই মেয়েটিকেও আগলে নেন একই হাসিমুখে। বলে অটোগ্রাফ, সাথে ফটোসেশন-রোনালদো বুঝিয়ে দিলেন তিনি কেন সবার থেকে আলাদা।

 

 

একাত্তর/আরএ
বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর