নির্বাচন বাতিল করে গ্যাবনের ক্ষমতা দখল করলো সেনাবাহিনী

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১১:১৯ এএম

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিশ্বাসযোগ্যতার অভাবের অভিযোগ তুলে গ্যাবনের ক্ষমতা দখল করার ঘোষণা দিয়েছেন দেশটির একদল সিনিয়র সামরিক কর্মকর্তা।

বুধবার ভোরে জাতীয় টেলিভিশন চ্যানেল গ্যাবন২৪-এ উপস্থিত হয়ে তারা বলেন, তারা নির্বাচন বাতিল করেছেন, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে দিয়েছেন এবং দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছেন।

কর্মকর্তারা আরও বলেছেন, তারা গ্যাবনের সমস্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিত্ব করছেন।

শনিবারের বিতর্কিত নির্বাচনে প্রেসিডেন্ট আলি বোঙ্গো ওন্দিম্বা তৃতীয় মেয়াদে জয়ী হন বলে ঘোষণা দেয় জাতীয় নির্বাচনী সংস্থা। আর এর কিছুক্ষণ পরই এই ঘোষণা আসে।

‘গ্যাবোনিজ জনগণের নামে...আমরা বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি’, কর্মকর্তারা বলেন।

গ্যাবোনিজ ইলেকশন সেন্টার বলেছে, বঙ্গোর প্রধান প্রতিদ্বন্দ্বী আলবার্ট ওন্ডো ওসা ৩০ দশমিক ৭৭ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে বোঙ্গো পেয়েছেন ৬৪ দশমিক ২৭ শতাংশ ভোট।

শনিবার ইন্টারনেট সংযোগ স্থগিত ও কারফিউ জারির পর বিরোধী শিবির বলে, নির্বাচনটি ‘আলি বোঙ্গো এবং তার সমর্থকদের দ্বারা সংগঠিত একটি জালিয়াতি’ ছিলো। 
‘বর্তমান সাধারণ নির্বাচনের সাথে সম্পর্কিত...বস্তুনিষ্ঠতা এবং ভারসাম্যের অভাবের’ অভিযোগে ফরাসি মিডিয়া আউটলেট ফ্রান্স ২৪, আরএফআই এবং টিভি ৫ মন্ডকেও নিষিদ্ধ করে সরকার।

বঙ্গো গ্যাবোনিজ ডেমোক্রেটিক পার্টির (পিডিজি) প্রার্থী ছিলেন, যে দলটি তার পিতা ওমর বোঙ্গো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ১৯৬৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত শক্ত হাতে গ্যাবন শাসন করেন।

ওমর বোঙ্গোর মৃত্যুর পর তার ছেলে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী প্রেসিডেন্ট হিসেবে তার স্থান গ্রহণ করেন এবং তখন থেকেই ক্ষমতায় আছেন।

সামরিক কর্মকর্তাদের এই ঘোষণার পর রয়টার্স এবং এএফপিসহ আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো রাজধানী লিব্রেভিলে গুলির শব্দের খবর দিয়েছে।

পরিবর্তনের জন্য বিরোধীদের চাপ এবং গ্যাবনে বোঙ্গো পরিবারের আধিপত্যের অবসানের দাবি নিয়ে উত্তেজনার মধ্যেই শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।  

এসজে
স্পেনে তীব্র আবাসন সংকট এবং এক বয়স্ক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র রাজনৈতিক উত্তাপের জেরে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের সাম্প্রতিক প্রাদেশিক নির্বাচনে এক নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে দেশটির উগ্র ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)। প্রাথমিক ফলাফলে...
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর