উড়াল পথ যাত্রীদের স্বস্তি দেবে: কাদের

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৯:৪১ পিএম

যানজটের এই নগরীতে, শাহজালাল বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত ১১ কিলোমিটার উড়াল পথ যাত্রীদের স্বস্তি দেবে। তবে পাতালরেল আর মেট্রোরেলের সব প্রকল্প বাস্তবায়িত হলে যানজট থেকে মুক্তি পাবে নগরবাসী। একাত্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালের বৃষ্টিতে নগরবাসী যখন ঢাকার নানানপ্রান্তে স্থবির যানজটের সাক্ষী, তখন উড়াল এই পথে চলছিলো শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু সংযোগ সড়ক দিয়ে নিচে নামার পথেইতো মিলবে জটের হাতছানি। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পুরো কাজটুকু হয়ে গেলে মানুষ সুফল পাবে। এটা যথেষ্ট সুফল দেবে বলে আমরা বিশ্বাস করি।

বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট তেজগাঁও কলেজের সামনের রাস্তায় টানা ১১ কিলোমিটার পথ ৬০ কিলোমিটার গতিতে ১০ মিনিটের পথ। আসা যাওয়ার পথে ২০ মিনিটের আলাপে ছিল মেগা প্রকল্পের বড় নির্মাণ ব্যয়ের প্রসঙ্গ।

ওবায়দুল কাদের বলেন, মাটির কারণে ব্যয়ের পরিমাণ আমরা না চাইলেও বেড়ে গেছে। যখন এর নির্মাণ কাজ হয়ে যাবে, তখন আসা করি এ নিয়ে আর কোন দুশ্চিন্তা থাকবে না।

একাত্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আর দুর্নীতি?

কাদের বলেন, দুর্নীতি লুকিয়ে রাখার কোন বিষয় না। দুর্নীতির কথা বলা সহজ। কিন্তু তার জন্য তথ্য-প্রমাণ তো থাকতে হবে।

একেকটি পথ হয়, আর নগরবাসী যানজট মুক্তির আশা বোনে। যারা পাখির চোখে এই শহর দেখেন, এপার থেকে ওপারে উড়াল বা পাতাল সড়ক বানান, পরিকল্পনা করেন, তাদের কাছে যানজট কমার ডেটলাইন আছে?

ওবায়দুল কাদের বলেন, মতিঝিল পর্যন্ত যখন কাভার হবে তখন এটি যানজট নিরসনে ভালো ভূমিকা পালন করবে। যা জনগণকে কিছুটা হলেও স্বস্তি দেবে।

আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর খুলে দেওয়া হবে এই সড়ক। বিমানবন্দর সড়ক বা ফার্মগেট থেকে উল্টা পথের গাড়ি চলাচলের জন্য এক রাস্তার সাথে যোগ হলো আরেকটি, তাই এক্সপেসওয়েকে একটি সুখবর বলতে চান এক যুগের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এয়ারপোর্ট থেকে কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারের দৈর্ঘ্যের এই উড়াল পথ। ওঠা ও নামার জন্য আরও প্রায় ২৮ কিলোমিটারের র‌্যাম্প। সব মিলিয়ে প্রায় ৪৭ কিলোমিটার পথ। যার মধ্যে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশে থাকছে সাড়ে ১১ কিলোমিটার পথ। যা উন্মুক্ত হচ্ছে আগামী ২ সেপ্টেম্বর।

২০১১ সালে কাজ শুরু হওয়া দেশের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় ধরা হয়েছিলো ৮ হাজার ৭০৩ কোটি টাকা। মাঝের এই বছরগুলোতে কয়েক দফা বেড়ে, এখন হয়েছে ১৩ হাজার ৮৫৭ কোটি টাকা।

 

একাত্তর/আরএ
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকার তীব্র যানজট নিরসনে দ্রুত অস্থায়ী বাস ডিপো তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকার রাস্তা ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ না...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর