ফতুল্লায় কভার্ড ভ্যান উল্টে অটো চালক নিহত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিমেন্ট বোঝাই কভার্ড ভ্যান উল্টে এর নিচে চাপা পড়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের বিসিক শিল্প নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার খেজুরিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি ফতুল্লার মুসলিম নগর এলাকার আলী মিয়ার বাড়িতে পরিবার নিয়ে থাকতেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, বরিশাল থেকে আসা স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে ফতুল্লার লঞ্চঘাট থেকে নিয়ে আসার পথে মুক্তারপুর থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝাই কভার্ড ভ্যান বিসিক শিল্পনগরী এলাকায় হঠাৎ উল্টে যায়। এসময় কভার্ড ভ্যানের নিচে অটোরিকশাটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই চালক সালাউদ্দিন নিহত এবং বাকিরা আহত হন।

উপ-পরিদর্শক জানান, এ ঘটনায় কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এর চালক ও সহকারী পালিয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর