রুশ ভূখণ্ড থেকেই পসকভে হামলা চালানো হয়েছে: কিয়েভ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম

গেলো বুধবার রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের পসকভ শহরের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় চারটি রুশ আইআই-৭৬ কার্গো উড়ান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধানের দাবি, রাশিয়ার ভেতর থেকেই এ হামলা চালানো হয়েছে। 

গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ বলেন, এ হামলায় দু'টি ইলিউশিন কার্গো ধ্বংস হয়েছে এবং দু'টি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে কে বা কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। 

এদিকে হামলার তথ্য নিশ্চিত করে রাশিয়া জানিয়েছে, চারটি কার্গো ক্ষতিগ্রস্ত হলেও কোনো উড়ান ধ্বংস হয়নি। খবর বিবিসির। 

এর আগে সংশ্লিষ্টরা ধারণা করছিলেন, দূরপাল্লার অস্ত্রের মাধ্যমে পসকভ শহরে হামলা চালানো হয়েছে। কারণ বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন, ইউক্রেনের তৈরি একটি অস্ত্র ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। ইউক্রেনীয় সীমান্ত থেকে পসকভ শহরটি প্রায় ৭০০ কিলোমিটার (৪৩৪ মাইল) দূরে।

বৃহস্পতিবার ওয়ার জোন ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে বুদানভ বলেন, আমরা এখন রুশ ভূখণ্ড থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছি। 

তিনি আরও বলেন, ড্রোনগুলো বিমানবন্দরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। 

এ বিষয়ে বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস বলছেন, রাশিয়ার ভেতরে হামলার বিষয়ে ইউক্রেনের কর্মকর্তারা সাধারণত মুখ বন্ধ রাখেন। তবে মনে হচ্ছে, দিন যতো এগোচ্ছে কিয়েভের কর্মকর্তারা এ বিষয়ে ততো সরব হচ্ছেন। 

অন্যদিকে রুশ ভূখণ্ডে হামলা চালালে ইউক্রেনকে আগামীতে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মস্কো। এসব হামলার জন্য উস্কানিদাতা হিসেবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোকে দায়ী করছে পুতিন প্রশাসন। 

আরবিএস  
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর