এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন: বন্ধ থাকবে যেসব রাস্তা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম

দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হচ্ছে শনিবার দুপুরে। এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচনের পর কাওলার র‍্যাম্পে টোল দিয়ে সরকারপ্রধানের গাড়িবহর ফার্মগেট আসবে। এরপর প্রধানমন্ত্রী পুরোনো বাণিজ্যমেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠান সুধী সমাবেশে বক্তব্য দেবেন।

ওই সমাবেশে ভিআইপি, বিভিন্ন দেশের কূটনীতিক, মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা দেশের বিভিন্ন জেলা হতে ব্যাপক লোকসমাগম হবে। তাদের গাড়ির যাওয়া-আসা সুষ্ঠু পার্কিং নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগ বিশেষ ট্র্যাফিক পরিকল্পনা করেছে।

ডিএমপির ট্র্যাফিক তেজগাঁও বিভাগ ওইদিন ব্যানার ও স্টিকার ছাড়া সব যানবাহন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিচের ব্যবহার করতে নিষেধ করেছে।

রাস্তাগুলো হলো-

# শ্যামলী, শিশু মেলা ক্রসিং এবং ৬০ ফিট হতে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত রাস্তা।

# লাভরোড পূর্ব মাথা, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত রাস্তা।

# সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশের নতুন রাস্তার মুখ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রবেশ রাস্তা মুখ, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ হতে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত রাস্তা।

সমাবেশে আগত যানবাহনের রুট ও পাকিং ব্যবস্থাপনা

# আড়ং ক্রসিং, মানিক মিয়া অ্যাভিনিউ, বঙ্গবন্ধু চত্বর ও ইন্দিরা রোড হয়ে ফার্মগেট পর্যন্ত।

# রোকেয়া সরণির তালতলা, আগারগাঁও লাইট ক্রসিং, বিআইসিসি ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত রাস্তা।

# মিরপুর রোডের শ্যামলী হতে মানিকমিয়া পশ্চিমপ্রান্ত (আড়ং ক্রসিং) রাস্তা সীমিত পরিসরে ব্যবহার করা যাবে।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোটরসাইকেলের ক্ষেত্রে নির্দেশনা

# মিরপুর রোড দিয়ে আসা মোটরসাইকেল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পশ্চিম পাশের রাস্তা দিয়ে প্রবেশ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করবে।

# রোকেয়া সরণি দিয়ে আসা মোটরসাইকেল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পূর্ব পাশের রাস্তা দিয়ে প্রবেশ করে শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের ভিতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করবে।

স্টিকারযুক্ত গাড়ির ক্ষেত্রে নির্দেশনা:

# উদ্বোধনী অনুষ্ঠানে আসা গাড়ির অনুকূলে সরবরাহ করা সকল স্টিকার তাদের গাড়ির উইন্ডশিল্ডে দৃশ্যমানভাবে প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

# আমন্ত্রিত অতিথিদের যানবাহনের চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দেয়ার পাশাপাশি গাড়ির ড্রাইভারের মোবাইল নম্বর গাড়ির উইন্ডশিল্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য অনুরোধ করা হলো।

# পদ্মা স্টিকারযুক্ত যানবাহনকে উড়োজাহাজ ক্রসিং থেকে বিআইসিসিতে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত গেট দিয়ে প্রবেশ ও নির্দেশিত স্থানে গাড়ি পার্ক করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।

# মেঘনা ও যমুনা স্টিকারযুক্ত গাড়ি উড়োজাহাজ ক্রসিং হতে বিআইসিসি ক্রসিং এ নামিয়ে দিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে পাঁচ নং গেট দিয়ে প্যারেড গ্রাউন্ডে পার্কিং করবে।

ডিএমপি বলেছে, জরুরি সেবা প্রদানকারী গাড়ি, রোগী বহনকারী গাড়ি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত গাড়ি নির্দেশনার আওতাবহির্ভূত থাকবে। আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছে ডিএমপি।

দেশের বিভিন্ন স্থান হতে আসা ব্যানারযুক্ত গাড়ি ও জনসাধারণের ক্ষেত্রে নির্দেশনা:

# মানিকগঞ্জ, টাঙ্গাইল, ধামরাই, সাভার, মিরপুর-১ ও ২ হতে আসা ব্যানারযুক্ত গাড়িগুলো শ্যামলী হয়ে শিশুমেলা ক্রসিং এ ড্রপ করে নির্দেশনা মোতাবেক আগারগাঁও রাস্তায় পার্কিং করবে এবং আগত লোকজন র‌্যঅব-২ এর সামনে দিয়ে পায়ে হেঁটে ভেন্যুতে প্রবেশ করবে।

# গাজীপুর, নরসিংদী, ঢাকা উত্তরের ব্যানারযুক্ত গাড়িগুলোকে রেডিসন হোটেলের সামনের কালসী ফ্লাইওভারের উপর দিয়ে মিরপুর-১০ দিয়ে বেগম রোকেয়া সরণি হয়ে আগারগাঁও ক্রসিং এ ড্রপ করে নির্দেশনা মোতাবেক আগারগাঁও রাস্তায় পার্কিং করবে এবং আগত লোকজন র্যা ব-২ এর সামনে দিয়ে পায়ে হেঁটে ভেন্যুতে প্রবেশ করবে।

ডাইভারশন ম্যাপ

# নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকা দক্ষিণ হতে আগত ব্যানারযুক্ত গাড়িগুলোকে শাহবাগ-সোনারগাঁও ক্রসিং- লেফট টার্ন- পান্থপথ – ধানমন্ডি-৩২ হয়ে মানিকমিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্তে (আড়ং ক্রসিং) ড্রপ করে উক্ত রাস্তায় এবং রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে পার্কিং করবে এবং আগত লোকজন আড়ং ক্রসিং হতে মিরপুর রোড দিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন রাস্তা নিয়ে পায়ে হেঁটে ভেন্যুতে প্রবেশ করবে।

# কেরানীগঞ্জ, দোহার, ঢাকা দক্ষিণ থেকে ব্যানারযুক্ত গাড়িগুলোকে ধানমন্ডি-৩২ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্তে (আড়ং আসিং) ড্রপ করে ওই রাস্তায় এবং রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে পার্কিং করবে এবং আগত লোকজন আড়ং ক্রসিং হতে মিরপুর রোড দিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন রাস্তা দিয়ে পায়ে হেঁটে ভেন্যুতে প্রবেশ করবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে ডিএমপির ট্র্যাফিক নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে।

রাজধানীর কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটারের এলিভেটেড এক্সপ্রেসওয়ে রোববার সকাল ৬টা থেকে সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হবে। কর্তৃপক্ষ বলছে, এ পথে মাত্র দশ মিনিটে এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত যাওয়া-আসা করা যাবে।

এয়ারপোর্ট থেকে কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারের দৈর্ঘ্যের এই উড়াল পথ। ওঠা ও নামার জন্য আরও প্রায় ২৮ কিলোমিটারের র‍্যাম্প। সব মিলিয়ে প্রায় ৪৭ কিলোমিটার পথ। যার মধ্যে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশে থাকছে সাড়ে ১১ কিলোমিটার পথ। যা উন্মুক্ত হচ্ছে আজ।

একাত্তর/আরএ
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
ঢাকা শহরে প্রবেশের জন‍্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সর্বসাধারণের জন‍্য টোলমুক্ত থাকবে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যায় বাড়ছে। নকশায় পরিবর্তন, পানি-বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরের কারণে এই খরচ বাড়ছে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। এসব কারণে নির্ধারিত সময়ে...
৯ মাস বন্ধ থাকার পর ডিসেম্বরে আবারও শুরু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর