ওড়িশায় নতুন ইতিহাস লিখলেন সোফিয়া

আপডেট : ০৯ জুন ২০২৪, ১১:৩৬ পিএম

ভারতের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ওড়িশায় প্রায় বিলীন হয়ে গেছে বিজু জনতা দল। ওড়িশায় নবীন পট্টনায়কের ২৪ বছরের শাসনেরও অবসান ঘটেছে। ক্ষমতায় যাচ্ছে বিজেপি। এর মধ্যেই সেখানে শিরোনাম হয়েছেন তরুণ নারী প্রকৌশলী সোফিয়া ফেরদৌস।

৩২ বছর বয়সী এই রাজনীতিক কংগ্রেসের প্রার্থী হয়ে ওড়িশার বারাবতী-কটক আসন থেকে বিধায়ক (এমএলএ) পদে নির্বাচন করেন তিনি। ইতিহাস গড়ে এই আলোচিত অঞ্চলটিতে প্রথম মুসলিম নারী এমএলএ নির্বাচিত হয়েছেন তিনি। বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে আট হাজার ভোটে পরাজিত করেন তিনি।

এর আগে ওড়িশায় কোনো মুসলিম নারী বিধায়ক হননি। সোফিয়ার কাছে রাজনীতি নতুন নন। রাজনৈতিক পরিবারেরই মেয়ে তিনি। সোফিয়ার বাবা হলেন মোহাম্মদ মোকিম। তিনি প্রবীণ কংগ্রেস নেতা। ২০২৪ সালের বিধানসভা ভোটে মোকিমের বদলে সোফিয়াকে টিকেট দেয় কংগ্রেস।

sofia

সোফিয়া কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে পুরকৌশলে পড়াশোনা করেছেন। ২০২২ সালে ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে উচ্চতর ডিগ্রি নেন। ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের ভুবনেশ্বর চ্যাপ্টারের সহ-সভাপতি তিনি। সোফিয়ার স্বামী শিল্পপতি শেখ মিরাজ উল হক।

ওড়িশার প্রথম নারী মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথী এই আসন থেকেই ১৯৭২ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। জয়ের পর সোফিয়া বলেন, নারী হিসেবে বুঝতে পারছি যে আমি একটি ইতিহাস তৈরি করেছি। বিধানসভায় নারীদের প্রতিনিধিত্ব চিত্তাকর্ষক নয়। ১৪৭ বিধায়কের মধ্যে এবার কেবল ১১ জন নারী সদস্য রয়েছেন।

sofia

২০২৪ সালের বিধানসভা নির্বাচনে নবীন পট্টনায়েক এবং তার দল বিজেডির ভরাডুবি হয়েছে। ২৪ বছর ধরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নবীন। এবার ভোটে হেরেছেন। ওড়িশায় মোট বিধানসভা আসনের সংখ্যা ১৪৭। তার মধ্যে ৭৮টি আসনে জয়ী বিজেপি।

লোকসভা নির্বাচনেও ওড়িশায় বিজেপির জয়জয়কার। ২১টি আসনের মধ্যে ২০টিতে জয়ী হয়েছে বিজেপি। ২০১৯ সালে তারা পেয়েছিলো ১২টি আসন। বাকি একটি আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের প্রার্থী। বিজেডি একটি আসনও পায়নি। এরিমধ্যে দলটিতে নবীনের উত্তরসূরি পদত্যাগ করেছেন।

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর