কাস্টমসের ভল্ট থেকে ৫০ কেজি স্বর্ণ গায়েব

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে গায়েব হয়ে গেছে জব্দ হওয়া প্রায় ৫০ কেজি স্বর্ণ। একাত্তরকে এ তথ্য জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার নুরুল হুদা আজাদ।

রোববার তিনি জানান, গত ৩০ আগস্ট ৪৮ অফিসারকে চার শিফটে জব্দ স্বর্ণ হেফাজতের দ্বায়িত্ব দেয়া হয়েছিলো। তাদের আলাদা আলাদা লকার দেখে রাখতে হতো।

শনিবার দ্বায়িত্ব নেয়ার আগে গোডাউন অফিসার দেখতে পান তার লকারের তালা ভাঙা। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানোর পর তারা ঘটনাস্থলে আসেন। কাগজপত্র যাচাই করে দেখা যায় কাস্টমসের গোডাউন থেকে উধাও হয়ে গেছে জব্দ হওয়া ৫০ কেজি স্বর্ণ।

কাস্টমস কর্মকর্তা জানান, এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। উধাও হওয়া সোনাগুলো ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত জব্দ করেছিলো কাস্টমস।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। 
মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলার ড্রাইভওয়ের উপরের ছাদের বেশ কয়েকটি কানেক্টিং বিম। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও খসে পড়েছে বিমের পলেস্তারা।
শাহজালালের কার্গো ভিলেজের আগুনের কারণে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশমুখ বিমানবন্দর সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বিদেশগামী যাত্রীরা।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর