ভাতিজাকে বাঁচাতে ট্রেনে কাটা পড়লেন চাচা, বাঁচলো না শিশুটিও

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম

যশোরে দেড় বছরের ভাতিজাকে ট্রেনে কাটা পড়া থেকে বাঁচাতে ছুটে এসে সেই ট্রেনেই কাটা পড়ে প্রাণ হারিয়েছে চাচা। এসময় শিশুটি রেলব্রিজ থেকে নিচে পড়ে ‍গুরুতর আহত হয়। পরে উদ্ধারে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর সদরের আরবপুর ইউনিয়নের ধোপাখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ ইউসুফ। সে ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। অপর নিহতের নাম আমিরুল ইসলাম (৫৫)। তিনি একই গ্রামের মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে এবং সম্পর্কে শিশুটির চাচা। 

আরবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মইনুর রহমান জানান, সকালে চাচা আমিরুল ইসলাম শিশুটিকে নিয়ে বের হন। তিনি শিশুটিকে ধোপাখোলা রেলওয়ে ব্রিজের ওপর বসিয়ে রেখে পাশের জলাশয়ে শামুক কুড়াতে নামেন। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন চলে আসে। আমিরুল শিশুটিকে উদ্ধারে ছুটে যায়। এ সময় ইউসুফ ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায় এবং আমিরুল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে আশেপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। 

জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ঘটনার বলেন, শিশু ইউসুফের লাশ হাসপাতালে রয়েছে এবং আমিরুলের লাশ ঘটনাস্থলে আছে। পুলিশও ঘটনাস্থলে আছে।

একাত্তর/এসি
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
শ্রমিকদের অধিকার রক্ষা, বর্তমান কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর