কলকাতায় ডেঙ্গু নিয়ন্ত্রণে, ঢাকায় নয় কেন: প্রশ্ন ফখরুলের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু ঢাকা নয়, সারাদেশে ডেঙ্গু সংক্রামক হারে ছড়িয়ে পড়েছে। শিশুরা অকাতরে মারা যাচ্ছে। কিন্তু কারও কোনো ভ্রুক্ষেপ নেই। 

তিনি বলেন, কলকাতায় এতো ঘনবসতি হওয়ার পরও তারা ডেঙ্গু নিয়ন্ত্রণ করেছে। কিন্তু দেশের সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ। দুই সিটি মেয়র শুধু নিজেদের স্বার্থের বিষয় নিয়ে পড়ে আছেন।

বুধবার রাজধানীতে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুটি হাসপাতালে রক্তদান কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, জনস্বাস্থ্য রক্ষায় ব্যর্থ সরকার করোনার সময় একইভাবে ব্যর্থ হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার শুরু থেকে গুরুত্ব দেয়নি। স্বাস্থ্যমন্ত্রীসহ মেয়ররা বিদেশ ভ্রমণ করেছেন। কিট নিয়ে দুর্নীতির কথা প্রকাশ পেয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের মূল লক্ষ্য দুর্নীতি। অর্থনীতি চরমভাবে ধ্বংসের দিকে চলে গেছে। তারা শুধু মেগা প্রজেক্ট দেখাচ্ছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েকে পরিকল্পনাহীন মন্তব্য করে তিনি বলেন, উড়াল সড়কটি যানজটের সৃষ্টি করছে। 

তিনি বলেন, ড. ইউনূসের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিএনপির নির্দলীয় সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে ইউনুসের বিষয়টি পরিকল্পিতভাবে সামনে এনেছে। এতে সরকার সফলও হয়েছে। আজ কথা বলার কোনো সুযোগ নেই, ডেপুটি অ্যাটর্নি জেনারেলকেও শাস্তির মুখে পড়তে হয়।

রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ ভঙ্গুর হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, এই মুহূর্তে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন দিতে হবে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর