মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৬

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:২০ পিএম

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৯৬ জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পে অন্তত ২৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ১৫৩ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আল-হাউজ, মারাকেশ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকায় ভূমিকম্পে এই প্রাণহানি হয়েছে।

মরক্কোর মারাকেচে ভূমিকম্পে বিধ্বস্ত একটি এলাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূমিকম্পটি ৬.৮ মাত্রার। এর গভীরতা ছিল ১৮ দশমিক পাঁচ কিলোমিটার। এর কেন্দ্রস্থল মারাকাশের প্রায় ৭২  কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটি স্পেন এবং পর্তুগালেও অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের শহর মারাকেশের বাসিন্দারা বলেছেন, পুরোনো এই শহরের বেশ কিছু ভবন ধসে পড়েছে।

স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, বেশির ভাগ প্রাণহানি হয়েছে পাহাড়ি এলাকায়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপের তথ্য বলছে, ১৯০০ সাল থেকে এই ভূমিকম্পের ৫০০ কিলোমিটারের মধ্যে ৭ মাত্রার চেয়ে বড় ভূমিকম্প দেখা যায়নি। তবে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। অ্যাটলাস পর্বতমালায় ‘তির্যক-বিপরীত ফল্টিং’ ভূমিকম্পের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

একাত্তর/আরএ
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর