নৌকা ভ্রমণে শেষ হলো ম্যাক্রোঁর ঢাকা সফর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম

শুরুতে গান, আর বিদায় বেলায় নৌকা ভ্রমণ দিয়ে শেষ হলো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দু'দিনের ঢাকা সফর। সংক্ষিপ্ত এ সফরে বাঙলা সংস্কৃতি ও প্রকৃতির প্রেমে মজেছিলেন তিনি। দ্বিতীয় দিন সোমবার দুপুরে নৌকায় চেপে তুরাগ নদ ঘুরে দেখেন ফরাসি নেতা। আর, আগের রাতে শুনেছেন শিল্পী রাহুল আনন্দের বাউল গান। বিকাল পৌনে তিনটায় ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়েন ম্যাক্রোঁ। 
নদী আর বাউলের দেশে এসে গান আর নৌকাভ্রমণে বের হতে ভুললেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল  ম্যাক্রো। তাই বৃষ্টিস্নাত সোমবার দুপুরে নৌকায় করে তুরাগ নদে ঘুরেছেন। আগের রাতে রাহুল আনন্দের গান ভিন্ন মাত্রা দিয়েছে ফরাসী রাষ্ট্রপতির সংক্ষিপ্ত ঢাকা সফরকে।

সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের স্টুডিওতে ফরাসি রাষ্ট্রপতি। ইমেজ: একাত্তর
সফরে দ্বিতীয় দিনে রাজধানীর কোল ঘেঁষা তুরাগ নদে নৌকা ভ্রমণ করেন ম্যাক্রো। দুপুর সাড়ে ১২টার দিকে তুরাগ পাড়ে পৌছান ফরাসী রাষ্ট্রপতি। তিনি যখন সঙ্গীদের নিয়ে তুরাগে নৌকা ভ্রমণ করছিলেন তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির মধ্যেই ফরাসি অতিথিরা নৌকা থেকে ছবি তুলেন। 
বর্ষায় ভরা তুরাগ নদে ম্যাক্রোঁর সৌজন্যে নৌকাবাইচের আয়োজনও করা হয়। আবহমান বাংলার ঐতিহ্যবাহি এই খেলা উপভোগ করেন তিনি। নৌকা বাইচের পাশাপাশি তুরাগে জেলেদের মাছ ধরাও উপভোগ করেন ম্যাক্রো। এ সময় তুরাগের দুই পাড়ে ছিলো উচ্ছ্বসিত মানুষের ভিড়। 

তুরাগ নদে নৌকাবাইচ উপভোগ করেন ফরাসি প্রেসিডেন্ট। ইমেজ: একাত্তর
আগের রাতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের স্টুডিওতে যান ফরাসি রাষ্ট্রপতি। উপভোগ করলেন রাহুল আনন্দের গান। ফ্রান্সের প্রেসিডেন্টকে একতারা বাজানো শেখান রাহুল যা; নিয়ে সেখানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

দুই দিনের সফর শেষে ফ্রান্সের পথে ম্যাক্রোঁ। ইমেজ: একাত্তর
বিকাল তিনটায় একটি বিশেষ বিমানে নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট । বিমানবন্দরে তাঁকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।

একাত্তর/এসি

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর