পর্তুগালে চৌবাচ্চা ভেঙে রাস্তায় রেড ওয়াইনের বন্যা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ পিএম

পর্তুগালের একটি শহরের রাস্তায় সংরক্ষণ চৌবাচ্চা ভেঙে বিপুল পরিমাণ রেড ওয়াইন ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া মদিরার পরিমাণ এত বেশি ছিল যে পশ্চিমা সংবাদমাধ্যমে পরিস্থিতি তুলে ধরতে রাস্তায় রেড ওয়াইনের বন্যার কথা উল্লেখ করেছে।

রোববার পর্তুগালের আনাদিয়ার লেভিরা শহরে ডেস্টিলারিয়া লেভিরা নামের ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠানের চৌবাচ্চা ভেঙে এ ঘটনা ঘটে।  খবর দ্য গার্ডিয়ান’র।

স্থানীয় একটি ওয়াইন উৎপাদনকারীর দুইটি চৌবাচ্চায় ২২ লাখ লিটার ওয়াইন মজুদ ছিলো। এগুলো ভেঙে গিয়ে রেড ওয়াইন রাস্তায় গড়িয়ে পড়ে। এগুলোই শহরের রাস্তায় বন্যার মতো স্রোতে প্রবাহিত হয়েছে। টানা এক ঘণ্টার বেশি সময় মদের স্রোত প্রবাহিত হয় লেভিরার অলিগলিতে।

ডেস্টিলারিয়া লেভিরা রোববার তাদের ফেসবুক পেজে বলেছে, সকালে ঘটে যাওয়া ঘটনার জন্য তারা গভীরভাবে অনুতপ্ত। এ ক্ষতির জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। এই চৌবাচ্চা ভাঙার কারণ তদন্ত করা হচ্ছে। রাস্তা পরিষ্কারের দায়িত্ব নেওয়া হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে রাস্তায় রেড ওয়াইনের প্রবাহ দেখা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মদ আশেপাশের রাস্তা, জমি ও একটি ডোবা প্লাবিত করেছে। দমকলকর্মীরা পরিষ্কার করতে সহযোগিতা করছে। যে পরিমাণ মদ রাস্তায় প্রবাহিত হয়েছে তা দিয়ে অলিম্পিক গেমসের একটি সুইমিং পুল পূর্ণ করা সম্ভব হতো।

স্থানীয় কাউন্সিলের এক সদস্য বলেছেন, ওয়াইন যাতে নদীতে যেতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ এটি পরিবেশগত বিপর্যয় নিয়ে আসতে পারে।

ডিস্টিলারির চিফ এক্সিকিউটিভ পেড্রো কারভালহো বলেন, ‘ভালো মানের ওয়াইন’ হওয়ার  কারণে দুর্গন্ধ খুব বেশি ছড়ায়নি।

 

একাত্তর/জো
মরক্কোর আটলান্টিক উপকূলীয় সাফি প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট হড়কা বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ এ তথ্য...
দক্ষিণ থাইল্যান্ডে কয়েকদিন ধরে চলা ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।
মালয়েশিয়ায় গেলো কয়েকদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় ১৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 
ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে তিন লাখ ৫৪ হাজারের বেশি মানুষকে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর