গাজায় শক্তিশালী বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম

ইসরাইল-গাজা সীমান্তে এক শক্তিশালী বিস্ফোরণে পাঁচ ফিলিস্তিনি নাগরিক নিহত এবং কমপক্ষে ২৫জন আহত হয়েছে। 

বুধবার ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্য বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  

তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। 

২০০৫ সালে গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনাবাহিনী প্রত্যাহারের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিক্ষোভকারীরা জানান, এদিন ইসরাইলি সেনারা আগে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে।

তাদের অভিযোগ, বিস্ফোরণের আগে ফিলিস্তিনের বিস্ফোরক প্রকৌশল ইউনিট একটি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলো। এসময় ইসরাইলি সেনারা সেখানে গুলি চালায়। এর পরপরই বিস্ফোরণ ঘটে।  

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী বিষয়টি অস্বীকার করে পাল্টা দাবি করেছে, বিক্ষোভকারীরা সীমান্ত লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করার চেষ্টা করছিল, সে সময় হতাহতের এ ঘটনা ঘটে।

আরবিএস  
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর