বলিউড অভিনেতা রিও কাপাডিয়া মারা গেছেন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম

বলিউডের বর্ষীয়ান অভিনেতা রিও কাপাডিয়া মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬৬ বছর।

মরণব্যাধী ক্যানসারের সাথে দীর্ঘদিন লড়াইয়ের পর বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ শক্তিমান অভিনেতা।

২০০০ সালে ‘সুরাগ: দ্য ক্লু’ সিরিয়ালে অভিনয় করে সবার নজরে আসেন রিও। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ এবং ‘কুসুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি 'চাক দে ইন্ডিয়া' এবং 'হ্যাপি নিউ ইয়ার' -এর মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন তিনি। সবশেষ জোয়া আখতারের জনপ্রিয় সিরিজ মেইড ইনহেভেন-২ এ তাকে দেখা গিয়েছিল।

দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ খান থেকে শুরু করে আমির খান, সাইফ আলী খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন এ অভিনেতা।

রিও ১৯৫৭ সালের ৮ জুন জন্মগ্রহণ করেন। তার স্ত্রীর নাম মারিয়া এবং তাদের দুটি সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার গোরেগাঁওতে প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

একাত্তর/পিএজে
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর