নরসিংদীর সড়কে এক রাতেই ঝরলো ৬ প্রাণ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম

আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক রাতেই নরসিংদীতে ছয় জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার রাতে জেলার শিবপুর ও রায়পুরা উপজেলায় দুই দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

রাত ১০টার দিকে রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন।

এরপর দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের শ্রীফুলিয়া এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসের। এতে প্রাণ হারান আরও তিনজন। আহত হয়েছেন দুজন।

দুর্ঘটনা তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নরসিংদীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

আহতরা হলেন মাদারীপুরের কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) এবং সানজিদা বেগম (১৯)। তাদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আব্দুল মান্নান আনসারী বলেন, জাতীয় জরুরি সেবা থেকে ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান চালাই।

এর আগে রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হন। 

আরবি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর