চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, আটক এক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম

নোয়াখালীর কবিরহাটে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মিয়াধন চৌকিদারের দোকানের সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

অটোরিকশা চালক মো. রুবেল (২৭) উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁয়ের মৃত দরবেশের ছেলে। ছিনতাইকারী আহমেদ সুলতান আহমেদ ওরফে ছোটন (২৯) একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূইয়ারহাট এলাকার মৃত মো. হানিফের ছেলে।

স্থানীয় বাসিন্দা মনির জানায়, দুই ছিনতাইকারী যাত্রী সেজে রুবেলের অটোরিকশা ভাড়া করেন। পরে উপজেলার মিয়াধন চৌকিদার এলাকায় নির্জন সড়কে গিয়ে তারা রুবেলের থেকে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাদের হাতে থাকা ছুরি দিয়ে তার গলা কেটে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারী ছোটনকে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় অটো চালক রুবেল ও ছিনতাইকারী ছোটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ছিনতাইকারী পুলিশ পাহারায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই স্থানে চালকও চিকিৎসাধীন রয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

একাত্তর/পিএজে
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর