পঞ্চগড়ে ১৫ কোটি টাকার স্বর্ণসহ একজন গ্রেফতার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম

পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯ পিস স্বর্ণের বারসহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি। রোববার সকালে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের প্রধানপাড়া এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৭৫৫ এর ৪ সাব পিলার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল (৩২) সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া এলাকার বাসিন্দা।

নীলফামারী ৫৬ বিজিবি’র সিও লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম জানায়, সকালে সংবাদ পেয়ে চোরাকারবারি জুয়েলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ১৯ কেজি ৩০৩ গ্রাম। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা।

আসাদুজ্জামান হাকিম জানান, উদ্ধার স্বর্ণের বারের সাথে অভিযুক্তদের সাথে থাকা মোটরসাইকেল এবং নগদ অর্থও রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় চোরাচালান আইনে একটি মামলা হয়েছে।

একাত্তর/আরএ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর