এক ইলিশ বিক্রি হলো ১২ হাজার টাকায়

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে ধরা পরা একটি ইলিশ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে। মেপে দেখা গেছে মাছটির ওজন আড়াই কেজি।

রোববার সকালে কুয়াকাটা মেয়র মার্কেটের সামির ফিস আড়তে নিলামে মাছটি বিক্রি করা হয়। কেনেন ব্যবসায়ী বসির গাজী। এ সময় বাজারে মাছটি দেখতে উপস্থিত মানুষ ভিড় করেন। 

মাছটি শিকার করেন মো, ইদ্রিস। তিনি জানান, রোববার ভোরে কুয়াকাটায় সাগরে জাল ফেলে মাছটি শিকার করেন।

মাছটির ক্রেতা গাজী ফিসের ব্যবস্থাপনা পরিচালক বসির গাজী বলেন, বাজারে নিলামে এতো বড় মাছ দেখে তিনি কিনে নেন। পরে ১৩ হাজার টাকায় তা বিক্রি করে দিয়েছেন। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছ শিকারে সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে সাগরে মাছের উৎপাদন বেড়েছে। প্রতিদিনই বড় বড় সাইজের ইলিশ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে। গভীর সমুদ্র ছাড়াও উপকূলের কাছাকাছিও এখন মাছ পাওয়া যাচ্ছে, এটা খুব খুশির খবর।

একাত্তর/এসি
দীর্ঘ ৯ বছর পর সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। আগামী ২৩ ও ২৪ অক্টোবর এই বর্ণাঢ্য বিচ কার্নিভালের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে দুই কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। 
জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর