রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার আহ্বান জেলেনস্কির

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫০ এএম

ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করতে বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এক আবেগঘন ভাষণে তিনি এই আহ্বান জানান। খবর বিবসির।

সাধারণ পরিষদে যোগদানকারী বিশ্ব নেতাদের উদ্দেশে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘শয়তানকে বিশ্বাস করা যায় না। পরমাণু শক্তিধর রাশিয়ার বিশ্বকে ‘চূড়ান্ত যুদ্ধের দিকে ঠেলে দেওয়া’ বন্ধ করতে হবে।

ইউক্রেনীয় শিশুদের অপহরণ করে মস্কো ‘গণহত্যা’ চালিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘রাশিয়ার পরমাণু অস্ত্র রাখার অধিকার নেই। অস্ত্রীকরণ অবশ্যই রোধ করতে হবে। যুদ্ধাপরাধের অবশ্যই শাস্তি হতে হবে। নির্বাসিত ব্যক্তিদের অবশ্যই দেশে ফিরে আসতে হবে এবং দখলদারকে অবশ্যই তাদের নিজ ভূমিতে ফিরে আসতে হবে। আর আমাদের এ জন্য অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।’

গত মার্চে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় বেআইনিভাবে নির্বাসনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মস্কো বারবার ইউক্রেনের অভিযোগ অস্বীকার করেছে। তবে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ইঙ্গিত করেছে যে, রাশিয়া ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে। 

জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদে যোগদানকারী বিশ্ব নেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যখন বিশ্বকে চূড়ান্ত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, ইউক্রেন তখন এটাই নিশ্চিত করার জন্য সবকিছু করছে যে, রাশিয়ার আগ্রাসনের পর বিশ্বের কেউ অন্য কোনও দেশকে আক্রমণ করার সাহস করবে না।’

একাত্তর/এআর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর