সিলেটে সংস্কৃতিকর্মীদের ওপর বিএনপির হামলা, নারীসহ আহত ১০

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ এএম

সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের হল রুমে বিএনপির মিছিল থেকে সংস্কৃতিকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের কিন ব্রিজ সংলগ্ন ৮৬ বছরের পুরোনো এই স্থাপনাটিতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক মোসতাক আহমদ।

তিনি বলেন, সিলেট আলিয়া মাদ্রাসা অভিমুখে বিএনপির একটি মিছিল যাচ্ছিল। সেই মিছিল থেকে সারদা ভবনের হল রুমে ঢুকে পড়ে কয়েকজন। তারা ঢুকেই নাট্যকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিলেটে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিল করেন সংস্কৃতিকর্মীরা। ইমেজ: একাত্তর।   

হামলায় কথাকলি সিলেটের আমিরুল ইসলাম বাবু, লিটল থিয়েটারের আব্দুল কাইয়ূম মুকুল ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্তসহ বেশ কয়েকজন নাট্যকর্মী আঘাত পান।

মোসতাক আহমদ বলেন, সংস্কৃতিচর্চার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সারদা ভবন। এ উপলক্ষ্যে সারদা হল মিলনায়তনে তিন দিনের নাট্য উৎসবের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট।

‘আর সেই নাট্য উৎসবের মঞ্চ লক্ষ্য করে বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়। পরে হল রুমে ঢুকে চেয়ার ছুঁড়ে মারতে থেকে বিএনপির কর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন নাট্যকর্মী।’

হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিলেটে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিল করেন সংস্কৃতিকর্মীরা। ইমেজ: একাত্তর।   

সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন একাত্তর টিভিকে জানান, তিনি এই হামলার বিষয়ে কিছুই জানেন না। তবে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তা জেনেছেন।

এ বিএনপি নেতার দাবি, তাদের সমাবেশ ছিলো আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু সারদা হল ঠিক উল্টো দিকে, ওই পাশ দিয়ে বিএনপির কোনো মিছিল আসার কথা না। তবে যারা দোষী তাদের শাস্তি দাবি করেন তিনি।

হামলার পর বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিল করেন সংস্কৃতিকর্মীরা।  

এদিকে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

বিবৃতিতে কারা বলেছেন, নাট্যকর্মীদের ওপর ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে উদীচী শিল্পগোষ্ঠী। 

আরবি
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর