বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম

বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আসে আনুষ্ঠানিক ঘোষণা।

এই প্রথম বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম কোনো ম্যাচ পরিত্যক্ত হলো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ওয়ানডে এটি।

৪ ওভার পর প্রথম দফা বৃষ্টিতে খেলা বন্ধ ছিলো প্রায় দুই ঘণ্টারও বেশি। এরপর ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। এ দফা ২৯ ওভার খেলা হওয়ার পর আবার বৃষ্টি নামে।

প্রথম দফায় বৃষ্টির আগে ৪.৩ ওভারে ৯ রান তোলে নিউজিল্যান্ড। ৩ রান নিয়ে উইল ইয়ং ও ৫ রান নিয়ে ফিন অ্যালেন ক্রিজে ছিলেন।

বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ৫ রান যোগ করার পর বিদায় নেন ফিন অ্যালেন। মুস্তাফিজুর রহমানের আউটসুইঙ্গারে অ্যালেন ক্যাচ দেন নুরুল হাসান সোহানের হাতে। ২০ বলে কিউই ব্যাটার করেন ৯ রান।

এরপর নাসুম আহমেদ ও ফিজের বলে একের পর এক ডট দিতে থাকে নিউজিল্যান্ড। ডট দেয়ার পাশাপাশি আরও একটি উইকেটও তুলে নেন ফিজ। আগের মতো বোয়েসকেও সোহানের ক্যাচে পরিণত করেন তিনি। ৩ বল খেলে বোয়েস করেন ১ রান।

২ উইকেট হারানোর পর বড় জুটি গড়েন উইল ইয়ং ও নিকোলস। তারা শত রানের জুটি গড়ার দ্বারপ্রান্তে ছিলেন। এমন সময় সেই ফিজেই আটকে যান নিকোলস। ৯৫ রানের জুটির পর ৫৭ বলে ব্যক্তিগত ৪৪ রানে কাটার মাস্টারের বলে এলবিডব্লিও হন তিনি।

নিকোলসের পর নাসুমের শিকার হন হাফসেঞ্চুরি পূর্ণ করা ইয়ং। ৯১ বলে ৪ চার ও এক ছয়ে ৫৮ রান করেন কিউই তারকা। নাসুম নেন রাচিন রবিন্দ্রর উইকেটও।

৫ উইকেটে ১৩৬ রান করার পর বৃষ্টি নামে মিরপুরে। বৃষ্টি নামার আগ পর্যন্ত টম ব্লান্ডেল ও কোল ম্যাককঞ্চি দুজনেই ৮ রান করে অপরাজিত ছিলেন।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে একই মাঠে।

একাত্তর/আরএ
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর