ভারতের তিন খেলোয়াড়কে ভিসা দিলো না চীন, সফর বাতিল ক্রীড়ামন্ত্রীর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম

খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে ভারত-কানাডা কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই শুরু হয়েছে ভারত-চীন দ্বন্দ্ব। এবার চীন সফর বাতিল করলেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ভারতের তিন খেলোয়াড়কে চীনে যাওয়ার ভিসা না দেয়ার প্রতিবাদে সফর বাতিল করলেন তিনি। 

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের তিন খেলোয়াড়কে ভিসা দেয়নি চীন। এশিয়ান গেমসে খেলতে যেতে পারেননি ভারতের উশু (এক ধরনের মার্শাল আর্ট) দলের তিন নারী খেলোয়াড়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, নয়াদিল্লি থেকে এর প্রতিবাদ জানানো হচ্ছে। সেই সাথে বেজিংয়ে ভারতের দূতাবাস থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। চীন ইচ্ছাকৃতভাবে আমাদের খেলোয়াড়দের যেতে দেয়নি। এশিয়ান গেমসের নিয়ম ভেঙেছে তারা।

তিনি আরও বলেন, অরুণাচলের কিছু খেলোয়াড়কে ইচ্ছাকৃতভাবে ভিসা দেয়া হয়নি। এটা চীন আগে থেকেই ঠিক করে রেখেছিল। ভারতের বাকি খেলোয়াড়দের সঙ্গে অরুণাচলের এই খেলোয়াড়দের আলাদা করে দেখার প্রতিবাদ করছি আমরা। অরুণাচল আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। দেশের স্বার্থ মাথায় রেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এবারের এশিয়ান গেমসের আসর বসছে চীনের হাংজু শহরে। এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে চাওয়া ভারতের তিন নারী উশু খেলোয়াড় নেইমান ওয়াংসু, ওনিলু তেগা এবং মেপুং লামগুকে ভিসা দেয়নি চীন। 

এ বছর ভারত থেকে ১১ জনের উশু দলের এশিয়ান গেমস খেলতে যাওয়ার কথা ছিলো। সাতজন পুরুষ এবং চারজন নারী খেলোয়াড় ছিলেন সেই দলে। বুধবার রাতে চীনের উদ্দেশে তাদের যাত্রা করার কথা ছিলো। কিন্তু ওই তিন খেলোয়াড় ভিসা না পাওয়ায় তারা দিল্লিতেই রয়েছেন। 

চীনে ২৪ সেপ্টেম্বর থেকে উশু প্রতিযোগিতা শুরু হবে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।


সম্প্রতি চীনের নতুন মানচিত্রে ভারতীয় ভূখণ্ডকে চীনের অংশ বলে দাবি করা হয়। মানচিত্রটিতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ এবং বিতর্কিত আকসাই চিন মালভূমিকে চীনের এলাকা হিসেবে দেখানো হয়েছে।

এমন দাবির কঠোর প্রতিবাদ জানিয়েছে ভারত। তবে এ ব্যাপারে বেইজিং এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সংশ্লিষ্টদের ধারণা, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলকে নিজের বলে দাবি করে চীন। তাই অরুণাচল প্রদেশের ওই তিন খেলোয়াড়কে ভিসা দেয়নি চীন। 

আরবিএস  
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর