ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম

রাশিয়ার চলমান আক্রমণ মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। নতুন এসব আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত।

শনিবার মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সহায়তার অংশ হিসেবে ইউক্রেন কিছু এটিএসিএমএস ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পাবে যার রেঞ্জ ৩০০ কিলোমিটার (১৯০ মাইল)। ইউক্রেন এ ধরনের ক্ষেপণাস্ত্র দিতে রাশিয়ার অনেক ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। খবর বিবিসি’র।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা এমন এক সময়ে সামনে এলো যখন রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবাহিনীর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

ওই হামলা চালাতে স্টর্মশ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে করা হয়েছে। আর ওই ক্ষেপণাস্ত্র ব্রিটেন ও ফ্রান্স কিয়েভকে সরবরাহ করেছিল। ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ ১৫০ মাইলের কিছু বেশি।

এর আগে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হয়। সেখানেই এ ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা জানান প্রেসিডেন্ট বাইডেন। এমনকি দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র কয়েক সপ্তাহের মধ্যেই পাঠানো হবে বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

এদিকে, অস্ত্র দেওয়ার আলোচনা সম্পর্কে জানেন- এমন বেশ কয়েকজনকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট বলেছে, ইউক্রেন একক ওয়ারহেডের পরিবর্তে ক্লাস্টার বোম্বলেটে সজ্জিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর