পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ এএম

অধিকৃত পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে, হামাসের এক যোদ্ধাসহ দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

রোববার পশ্চিম তীরের তুলকারেম শহরের শরণার্থী শিবিরে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববারের অভিযানে ইসরাইলি বাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। ২১ বছর বয়সী আসিদ আবু আলি এবং ৩২ বছর বয়সী আব্দুল রহমান আবু দাগাশ ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। এছাড়া ক্যাম্পের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে ইসরাইলের সেনাবাহিনী বলেছে, শরণার্থী শিবিরে সন্ত্রাসবাদবিরোধী অভিযান পরিচালনার সময়, হামাসের একটি কমান্ড সেন্টার ভেঙে দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযানস্থল থেকে কয়েক ডজন বিস্ফোরক ডিভাইস এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে বাহিনীটি দাবি করেছে, অভিযান চলাকালীন সন্দেহভাজনরা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করেছে।

আরবিএস
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর