পাসপোর্টের বয়স কমিয়ে দুশ্চিন্তায় কুয়েত প্রবাসীরা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৮ পিএম

পাসপোর্টের তথ্য সংশোধন ও বয়স কমিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা। দেশটির আইনে অনুযায়ী একজন প্রবাসীর বয়স ৬০ বছর হলে তার আকামা নবায়ন হবে না। তবে প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারীদের নির্দিষ্ট ফি দিয়ে আকামার মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। তাই, বয়স সংক্রান্ত জটিলতা এড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন সাধারণ প্রবাসীরা।

পাসপোর্টে বয়স বাড়িয়ে কুয়েতে যাওয়ার পর অনেক প্রবাসী নতুন জন্ম নিবন্ধন করে পাসপোর্টের বয়স সংশোধন করেছেন। সংশোধিত নতুন পাসপোর্টে আকামা নবায়নের পরে কুয়েতের সিভিল আইডিতে আগের জন্ম তারিখই থেকে গেছে। ফলে পাসপোর্ট এবং কুয়েতের সিভিল আইডির জন্ম তারিখ ভিন্ন হওয়ায় চরম বিপাকে পড়েছেন প্রবাসীরা। বিশেষ করে ছুটিতে দেশে যাওয়া-আসার সময় ইমিগ্রেশনে পোহাতে হচ্ছে ভোগান্তি।

প্রবাসীরা জানান, বয়স সংক্রান্ত ঝামেলা থাকলে ইমিগ্রেশন অফিসার চাইলে একজন প্রবাসীকে এন্ট্রি নাও দিতে পারেন।

এদিকে কুয়েতের জনশক্তি মন্ত্রণালয় বলছে, প্রবাসীদের জন্য কাজের ভিসা সংক্রান্ত নতুন নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে নাম, জন্ম তারিখ এবং জাতীয়তার মতো ব্যক্তিগত তথ্য সংশোধনে নিষেধাজ্ঞা রয়েছে। নতুন নিয়মে যেসব নিয়োগকর্তারা এ ধরনের পরিবর্তন চাইছেন, তাদের একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।

এছাড়া, ব্যক্তিগত তথ্য সংশোধন করতে নিয়োগকর্তাদের ওয়ার্ক পারমিট ইস্যু করার দুই সপ্তাহের মধ্যে সাহেল অ্যাপের পরিষেবার মাধ্যমে কর্মীর বিদ্যমান ভিসা বাতিলের আবেদন করতে হবে। পরবর্তীতে ডাটাবেজে কর্মীদের তথ্য আপডেট করতে এবং নতুন ভিসার আবেদনরে জন্য অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যেতে হবে প্রবাসীদের।

একাত্তর/আরএ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় হারুন ও রাসেল নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।   
উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে না পারা বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যারা বর্তমানে দেশের বাইরে আটকা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর