আইনের দোহাইয়ে মৃত্যুর মুখে খালেদা জিয়া: ফখরুল

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৩৯ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনের দোহাই দিয়ে সরকার খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এভাবে সাংবিধানিক অধিকার বঞ্চিত করার পরিণতি ভালো হবে না।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সরকার খালেদা জিয়ার দণ্ড স্থগিতের আদেশের শর্ত প্রত্যাহার করে নিলেই চিকিৎসা নিতে যাওয়ায় কোনো বাধা থাকবে না, আইনের কোনো ব্যতয় হবে না। তার চিকিৎসায় বাধা দেয়া অন্যায়, অমানবিক, অসাংবিধানিক। 

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে দুটি মামলায় সরকার উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাজা দিয়ে কারাগারে আটক করে রেখেছে। এরপর ২০২০ সালের মার্চে তিনি নির্বাহী আদেশে বাসায় থেকে চিকিৎসা নেয়ার সুযোগ পান। করোনার পর তিনি বার বার অসুস্থ হয়ে পড়েছে।

বিএনপি মহাসচিব জানান, বেগম জিয়ার লিভারের পর এখন কিডনির জটিলতা তৈরি হয়েছে। চিকিৎসকরা বারবার বিদেশে উন্নত চিকিৎসার জন্য বলছেন। মেডিক্যাল বোর্ড সর্বসম্মতভাবে বিদেশে আধুনিক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার পরামর্শ দিয়ে পরিবারকে চাপ দিচ্ছেন। কিন্তু বারবার আবেদন করলেও সরকার তাতে সায় দিচ্ছে না। এখনও সময় আছে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক।

তিনি বলেন, আইনমন্ত্রী ৪০১ ধারার কথা বলে বিদেশে যেতে না দেয়ার কথা বলছেন‌। অথচ এক সময় আইনমন্ত্রী বলেছিলেন সাজা স্থগিত করে মুক্তি দেয়ার সুযোগ নেই, পরে আবার সেই সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার লন্ডনে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, তার বক্তব্য ব্যক্তিগত, রাজনৈতিক প্রতিহিংসামূলক। এমন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য প্রধানমন্ত্রী দায়িত্বে থেকে দেয়া কল্পনাও করা যায় না। তার বক্তব্যে প্রমাণিত হয় এই দেশে শেখ হাসিনার বাইরে কেউ নেই, আইন অঙ্গণও তিনি নিয়ন্ত্রণ করেন।

বিএনপি গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করছে, বাধা এলে গণতান্ত্রিক পন্থায় মোকাবিলা করবে, যোগ করেন ফখরুল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, কোনো শর্ত সাপেক্ষে খালেদা জিয়া বাইরে যাবেন না এটা তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। আর শুধু খালেদা জিয়াকে অসুস্থ রেখে নয়, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবেন না।

একাত্তর/এসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রকে বিকশিত ও শক্তিশালী এবং আইনের শাসন নিশ্চিত করতে গণমাধ্যমের...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
বিভিন্ন ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা দেশের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি বারবার বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তবে এ...
কুরআন-সুন্নাহ পরিপন্থী আইন পাস করে সরকার মুসলমানদের ঈমানের ওপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর