বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের দূরত্ব কমাতে আসছে জাতীয় কাঠামো: ড. আল-মামুন

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যকার বিদ্যমান দূরত্ব ও দক্ষতার ব্যবধান দূর করতে ‘ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক’ চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

রোববার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক ড. মামুন বলেন, বর্তমানে দেশের উচ্চশিক্ষিত (টারশিয়ারি এডুকেটেড) তরুণ জনশক্তির প্রায় ১৩.৫ শতাংশ বেকারত্বের শিকার, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের কারণে ভবিষ্যতে আরও প্রকট হতে পারে। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সফল মডেলগুলো পর্যালোচনা করে এই জাতীয় কাঠামোর প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামোটি চারটি মূল স্তম্ভের ওপর সাজানো হয়েছে শিক্ষা ও কর্মসংস্থান উপযোগিতা, গবেষণা ও উন্নয়ন, বাণিজ্যিকীকরণ ও উদ্ভাবন এবং সুশাসন ও অংশীদারত্ব। এর আওতায় শিল্পখাতের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম আধুনিকায়ন, শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ পেশাজীবীদের বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার সুযোগ, বাধ্যতামূলক ও কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ এবং যৌথ গবেষণাগার স্থাপনের মাধ্যমে গবেষণালব্ধ উদ্ভাবনকে বাণিজ্যিক পণ্যে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স-এর সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও আইকিউএসির পরিচালক অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

একাত্তর/এআরএস
রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ রয়েছে, এমন বিভাগ চালুর ক্ষেত্রে সরকার...
শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে গড়ে না তুলে বরং সফল উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক...
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল করতে পারেননি, তাদের খাতা পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার ফলাফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। এর ফলে দেশের...
দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বড় পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জানুয়ারি...
গ্রাহকদের হাতে পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি পৌঁছে দেওয়ার লক্ষে দেশজুড়ে ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’ চালু করেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। এই অফারের আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরনো...
সারা দেশে নির্মিত হবে ৬শ মডেল স্কুল, প্রতিটিতে খরচ ধরা হয়েছে ১১৪ কোটি টাকা। এতে মোট ব্যয় দাঁড়াবে সাড়ে ৬৮ হাজার কোটি টাকা। প্রত্যেক এমপির জন্য বরাদ্দ দুটি করে স্কুল। প্রাক উন্নয়ন প্রস্তাবনা অনুযায়ী,...
দেশে ছয় লাখ মানুষের জন্য একজন মনোচিকিৎসক রয়েছেন। এই বাস্তবতায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং মানসিক সঙ্কটে থাকা ব্যক্তিদের প্রাথমিক সহায়তা দেওয়ার সক্ষমতা তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। 
রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর