শেরপুরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেজে প্রতারণা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ পিএম

শেরপুরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেজে ব্যবসায়ীর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার মামলার পর বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কামরুল হাসান (৩৮)। তিনি নকলা উপজেলার চকজানকিপুর পাটাকাটা গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও মামলার এজাহারে জানা গেছে, কামরুল ওই এলাকার একটি দোকানে গিয়ে ফায়ার লাইসেন্স দেখতে চান। পরে নবায়নের কথা বলে ৯০০ টাকা নেন। একই সঙ্গে আরও কিছু টাকা দাবি করেন। তার আচরণে সন্দেহ হলে ওই দোকান থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালককে ফোন দিয়ে যাচাই করা হয়। 
 
বিষয়টি প্রতারণা বুঝতে পেরে কানাশাখোলা বাজারের লোকজন কামরুলকে আটকে রাখেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান বলেন, এ ঘটনায় ব্যবসায়ী মো. আ. রহিম রনি কামরুলের থানায় প্রতারণার অভিযোগ করেছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অভিযোগ স্বীকার করেছেন। তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

একাত্তর/এসি
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর