রাঙ্গাবালীতে মাঝরাতে পুড়লো সাত দোকান

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১০:৪৬ এএম

পটুয়াখালীতে একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতো ছোট-বড় মিলে অন্তত সাতটি দোকান পুড়ে গেছে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার রাঙ্গাবালী উপজেলার খালগোড়া বাজারে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে যায়। এতে পুড়ে যায় সাতটি দোকান। পরে পাওয়ার পাম্প দিয়ে পানি ছুড়ে করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে  জানা যায়নি। 

তাদের দাবি, উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন থাকলে ছোট-বড় এমন আগুনের ঘটনা দ্রুতই নিয়ন্ত্রণ করা যেতো। দীর্ঘ দিন এই দাবি জানিয়ে আসলেও এতে কান দিচ্ছেন না প্রশাসনের কর্তারা।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছি । আগুণের সূত্রপাত কীভাবে তা তদন্ত চলছে।   

এর আগে ২০১৩ সালের ১০ মে খালগোড়া বাজারে আগুনের ঘটনা ঘটে। তখন ১১টি দোকান পুড়ে যায়  সে সময়ই রাঙ্গাবালীতে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি তোলেন ব্যবসায়ীরা। 

একাত্তর/এসি
বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
চেক ডিজঅনার মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে প্রকৃত আসামির বদলে অন্য এক নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর মহিপুর থানা-পুলিশের বিরুদ্ধে। নাম ও বাবার নামে মিল থাকায়...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই দিচ্ছেন ডিজিটাল হাজিরা।
ইয়েমেনের পশ্চিম উপকূলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দেশটির হুদাইদা প্রদেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর আল-খোখার নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা এবং সৌদি সমর্থিত বাহিনীর অবস্থানের দিকে অগ্রসর...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রকে বিকশিত ও শক্তিশালী এবং আইনের শাসন নিশ্চিত করতে গণমাধ্যমের...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর