লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে: ইসি সচিব

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৩:৩৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সব রাজনৈতিক দল অংশ নেবে তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।  

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

জাহাংগীর আলম বলেন, সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনেও কমিশন বদ্ধপরিকর।

আইনে কমিশনের যে ক্ষমতা দেয়া হয়েছে, তার প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন ইসি সচিব।

এদিন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।

বৈঠকের বিষয়ে শমসের মবিন চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে আমরা কিছু সুপারিশ তুলে ধরেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব কমিশনের বলে আমরা মনে করি।

জনগণের নির্বাচনমুখী হওয়ার স্বার্থে যারা বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কমিশন যেন ব্যবস্থা নেয় সে আহ্বান জানান শমসের। তিনি বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা আছে। জনগণের আস্থা ফেরানোর বিষয়ে আমরা কমিশনকে জোর দিয়েছি।

তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল হওয়ায় তারা ভোটের অংশ নেবেন বলেও জানান তিনি।

এদিকে নির্বাচন কমিশন সচিব জানান, তৃণমূল বিএনপির সঙ্গে তারা খোলামেলা আলাপ করেছেন। কমিশন বরাবর ১২টি সুপারিশ তুলে ধরেছেন তৃণমূল বিএনপি। 

আরবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর