নির্বাচনে ধর্মীয় সংঘাতের আশঙ্কা সিইসির

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০২:২০ পিএম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় সংঘাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, কোনো সভ্য দেশে এমনটা কাম্য নয়। 

বুধবার নির্বাচন ভবনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা করে সিইসিকে দেওয়া স্মারকলিপি প্রসঙ্গে তিনি এ কথা বলেন। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ স্মারকলিপি দেন।

সিইসি বলেন, এখনও তারা আশঙ্কা করেন আগামীতেও সাম্প্রদায়িক সংঘাত বা সহিংসতা হতে পারে। আমাদের কাছে আবেদন রেখেছেন আমরা যেন বিষয়টি বিবেচনায় নিই এবং আমাদের দিক থেকে যা করণীয় আছে তা যেন করি। নির্বাচনকে কেন্দ্র করে যেন সাম্প্রদায়িক সংঘাত না হয় এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দিয়ে কঠোরভাবে সতর্ক করা হবে। এ নিয়ে সংগঠনটির নেতাদের আশ্বস্ত করা হয়েছে।

তিনি বলেন, সম্প্রীতি নষ্ট হলে, যথাযথ দায়িত্ব পালন করতে না পারলে দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর যাবে।

বৈঠকের পর বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে উৎকণ্ঠার কথা জানিয়েছি। আমরা আগামী নির্বাচন সহিংসতামুক্ত ও সাম্প্রদায়িক প্রচারণা বন্ধ চাই। সেই সঙ্গে নিরপেক্ষ নির্বাচনেরও দাবি জানিয়েছি। 

তিনি জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে মন্দিরে ভাঙচুর, হামলা খবর আসছে। বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতাও শুরু হয়েছে।  

নির্বাচনী সহিংসতা আগের চেয়ে বেশি হতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের রাজনীতির দাবার গুটি হিসেবে ব্যবহার করছে। 

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর