রাফা ক্রসিংয়ে সীমান্ত বন্ধ, অপেক্ষায় হাজারও ফিলিস্তিনি

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৩:০৯ পিএম

মিশর-গাজা সীমান্তের রাফা ক্রসিংয়ে একদিকে জড়ো হয়েছে শিশু-নারীসহ হাজার হাজার ফিলিস্তিনি। অন্যদিকে জর্ডান এবং তুরস্কের পাঠানো মানবিক সহায়তা নিয়ে অপেক্ষা করছে সারি সারি ট্রাক। কিন্তু এখন পর্যন্ত খুলে দেয়া হয়নি এ সীমান্ত। 

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে রাফা ক্রসিং সাময়িকভাবে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। তবে সোমবার এ সিদ্ধান্তের বিরোধিতা করছেন ইসরাইলের বেশ কয়েকজন মন্ত্রী। 

ইসরাইলের জ্বালানি মন্ত্রী কাটজ এক্সে (আগের টুইটার) বলেন, মিশর-গাজা সীমান্তের রাফা ক্রসিং সাময়িকভাবে খুলে দেয়া এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের যে সিদ্ধান্ত হয়েছে, আমি তার তীব্র বিরোধিতা করছি। 

রাফা ক্রসিংয়ে অপেক্ষায় হাজার হাজার ফিলিস্তিনি। ইমেজ- গার্ডিয়ান।

সংস্কৃতিমন্ত্রী মিকি জোহার বলছেন, অবরুদ্ধ গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়া হবে না। 

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক এক্স পোস্টে জানিয়েছে, ‘যুদ্ধবিরতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।’

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বিবিসিকে জানান, কোনো যুদ্ধবিরতি সম্পর্কে তিনি অবগত নন। 

তিনি বলেন, আমি এই সমস্ত প্রতিবেদন (রয়টার্সের) দেখছি। তবে এ বিষয়ে আমি অবগত নই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান এবং তুরস্কের পাঠানো মানবিক সহায়তা নিয়ে রাফা ক্রসিংয়ে অপেক্ষা করছে শত শত ট্রাক। কিন্তু সীমান্ত অতিক্রম করে গাজায় প্রবেশের জন্য ট্রাকগুলোকে এখনও কোনো ছাড়পত্র দেয়া হয়নি। ফলে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার ত্রাণ কার্যক্রম।  

রাফা ক্রসিংয়ে অপেক্ষা করছে শত শত ট্রাক। ইমেজ- বিবিসি।

এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে মিশর-গাজা সীমান্তের রাফা ক্রসিং সাময়িকভাবে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। 

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

গেলো এক সপ্তাহ ধরে গাজায় অবরুদ্ধ রয়েছে ২০ লাখের বেশি মানুষ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি গাজায় খাবার, ওষুধ, গ্যাস এবং পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। 

জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় দ্রুত ত্রাণ সহায়তা চালু না করলে বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে শিশু-নারীসহ লাখ লাখ বাসিন্দা। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর