ব্রাহ্মণবাড়িয়ায় ঘর থেকে মা ও দুই ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১২:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রবাসীর স্ত্রী ও দুই ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়আনি গ্রাম থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী বিথি আক্তার (৪০), তার দুই ছেলে মাহিন (১৬) ও মহিন (৭)।

পুলিশ জানায়, ওই বাড়ির মালিক শাহ আলম সৌদি আরবে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করতেন। সকালে গৃহপরিচারিকা এসে দেখেন বাড়ির গেট লাগানো। অনেক ডাকাডাকি করলেও কেউ গেট খুলছিলেন না। পরে আশপাশের লোকজন এসে গেট খুলে ভেতরে ঢোকেন। এসময় ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

বাঞ্ছারাপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম বলেন, মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় ঘটনাটি ঘটেছে।  খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় ঘরে ঢুকে এ হত্যাকাণ্ড চালিয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

একাত্তর/এসি
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর