সংসদ অধিবেশন শুরু, চলবে ২ নভেম্বর পর্যন্ত

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৫:০২ পিএম

শুরু হলো একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়।

আগামী ২ নভেম্বর পর্যন্ত সংসদ অধিবেশন চলবে বলে অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। চলতি একাদশ সংসদে এটিই হতে পারে শেষ অধিবেশন।

সংসদের বৈঠকের ‍শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। এবারের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আব্দুস শহীদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তানভীর শাকিল জয়, কাজী ফিরোজ রশীদ ও নার্গিস রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করবেন। পরে স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন।

লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাজাহান কামাল, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ উকিল আব্দুস সাত্তার এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে প্রথম দিনের বৈঠক মুলতবি করা হবে। রেওয়াজ অনুযায়ী, চলতি সংসদের কোনও এমপি মারা গেলে তার জন্য আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবি করা হয়।

এছাড়া গাজায় ইসরাইলি হামলার নিহতদের স্মরণে সংসদে শোক প্রকাশ করা হয়।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠক

অধিবেশন শুরুর আগে ম্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।

এছাড়া বৈঠকে কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আইনমন্ত্রী আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী অংশ নেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল চারটায় সংসদের বৈঠক বসবে বলে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোন পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ২৬টি ও অন্য মন্ত্রীদের জন্য ৭২২টি প্রশ্নসহ মোট ৭৪৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২০টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিশ পাওয়া গেছে দুটি।

২২টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১২টি, পাসের অপেক্ষায় পাঁচটি ও অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় পাঁচটি।

 

কেএসএইচ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন এবং আগামী ৩১ আগস্ট ও এক সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকেল তিনটা এ অধিবেশন বসবে।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন এসব কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর