রাশিয়ায় অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে উত্তর কোরিয়া: যুক্তরাজ্য

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:২০ পিএম

রাশিয়ার ইউক্রেন আক্রমণকে সমর্থন দেয়ার পাশাপাশি উত্তর কোরিয়া ক্রেমলিনের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারীতে পরিণত হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মজুদ অস্ত্রের পরিমাণ কমে আসছে, ঠিক এমন সময় উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক সাহায্য পাচ্ছে মস্কো। বৃহস্পতিবার এ বিষয়ে ন্যাটোভুক্ত দেশগুলোকে সতর্ক করেছে লন্ডন। খবর এনএইচকে'র।   

উত্তর কোরিয়ার অস্ত্র পাওয়ার পর রাশিয়া আবারও পূর্বাঞ্চলীয় দোনেৎস্কসহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে আক্রমণ জোরদার করছে বলে মনে করছে যুক্তরাজ্য। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইরান ও বেলারুশের পর উত্তর কোরিয়া শিগগিরই রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিদেশি অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হতে পারে। 

গত সেপ্টেম্বরে রাশিয়া সফরে কিম। ইমেজ- বিবিসি।

এরইমধ্যে উত্তর কোরিয়া থেকে গোলাবারুদ রাশিয়ার পশ্চিমাঞ্চলের অস্ত্র গুদামে পৌঁছে গেছে বলেও দাবি যুক্তরাজ্যের।  

এর আগে গেলো সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাশিয়া সফরে যান। সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন তিনি। 

সেসময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা দাবি করেছিল, কিমের রাশিয়া সফরের মধ্যদিয়ে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সমর্থন পাওয়ার চেষ্টা করছে পুতিন প্রশাসন। পাশাপাশি রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে পারে পিয়ংইয়ং। 

রাশিয়ায় পুতিন-কিম বৈঠক। ইমেজ- বিবিসি।

যদিও রাশিয়া এবং উত্তর কোরিয়া এ তথ্যকে গুজব বলে উড়িয়ে দিয়ে জানিয়েছিল, কিম এবং পুতিন তাদের বৈঠকে 'সন্তোষজনক' এক চুক্তিতে পৌঁছেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যে কানাঘুষা চলছে তা সঠিক নয়। 

কিমের রাশিয়া সফরের সময় উত্তর কোরিয়া সামরিক বিষয়ে বা অন্য কোনো ক্ষেত্রে কোনো চুক্তিতে সই করেনি।

আরবিএস  
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর