গাজায় ‘মানবিক করিডোর’ চায় ইইউ ও জাতিসংঘ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৭:১৬ পিএম

ইসরাইলের অব্যাহত বিমান হামলায় অবরুদ্ধ গাজার ‘কোথাও নিরাপত্তা নেই’ উল্লেখ করে ওই অঞ্চলে দ্রুত ‘মানবিক করিডোর এবং যুদ্ধবিরতির’ আহবান জানিয়েছে জাতিসংঘ। একই কথা বলছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নেতারা। 

গেলো ৭ অক্টোবর ইসরাইলি বিমান হামলা শুরুর পর থেকে ২৪ লাখ গাজাবাসীর জন্য মাত্র ৮৪ ট্রাক খাদ্য, পানি এবং ওষুধ এ উপত্যকায় প্রবেশ করেছে। এসব সাহায্যকে অত্যন্ত অপর্যাপ্ত বলছে জাতিসংঘ। অথচ এ সংঘাত শুরুর আগে জাতিসংঘের মতে, প্রতিদিন প্রায় ৫০০টি ট্রাক গাজায় প্রবেশ করতো।

এদিকে গাজায় খাবার, পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। এ কারণে গাজার ৩৫টি হাসপাতালের মধ্যে ১২টি বন্ধ হয়ে গেছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ) ‘উল্লেখযোগ্যভাবে তার কার্যক্রম কমাতে’ শুরু করেছে।

ইউএনআরডব্লিউএ এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, জ্বালানি ছাড়া, কোনো মানবিক প্রতিক্রিয়া হবে না, অভাবগ্রস্ত লোকেদের কাছে কোনো সাহায্য পৌঁছনো যাবে না। হাসপাতালের জন্য কোনো বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পানির সুবিধা নেই এবং রুটির প্রাপ্যতা নেই।

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত। ইমেজ- বিবিসি।

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নেতারা হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে ‘মানবিক করিডোর এবং যুদ্ধবিরতি’ দাবি করে অবরুদ্ধ গাজায় আটকে থাকা বেসামরিক লোকদের জন্য ত্রাণসামগ্রী প্রবেশের আহবান জানিয়েছেন। 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইইউ নেতারা এ আহবান জানান। 

এর আগে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় গাজায় এখন পর্যন্ত সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই শিশু ও বেসামরিক লোক। 

অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা বৃহস্পতিবার দাবি করেছে, ইসরাইলি বোমা হামলায় গাজায় ‘প্রায় ৫০ ইসরাইলি জিম্মি’ নিহত হয়েছেণ। ইসরাইল হামলা বন্ধ না করলে এবং গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দিলে তারা জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় বসবে না। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর