আবারও ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:১৯ এএম

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার জামায়াত-বিএনপির ডাকা হরতালের সমর্থনে সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। 

এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে গেছে। এর আগে, শনিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে একটি থেমে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আরিচা থেকে ৫০ জন যাত্রী নিয়ে স্বপ্ন পরিবহনের বাসটি মানিকগঞ্জে আসছিল। পথিমধ্যে বাসটি তরা এলাকায় আসলে বাসের ভেতরে থাকা মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত বাসের যাত্রীদের মারধর করে নামিয়ে দেয়। পরে তারা পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে অপেক্ষমাণ তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায়। দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

একাত্তর/জো
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। 
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
মাদারীপুর জেলায় মানবপাচার ঠেকাতে পুলিশের বিশেষ মনিটরিং সেল উদ্বোধন করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর