চুয়াডাঙ্গা-২: আওয়ামী লীগ-বিএনপি সমানে সমান

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:৪৪ পিএম

জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলা এবং সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ আসনে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এই দুটি উপজেলাতে রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ও স্বর্ণ চোরচালানে নিরপদ রুট হিসাবে পরিচিত রয়েছে। এ সব রুটে অবৈধভাবে চোরাচালানী ব্যবসা প্রভাবশালী জনপ্রতিনিধির পরিবারের ছত্রছায়ায় হয়ে থাকে বলে দলীয় নেতা-কর্মী ও ভোটাররা অভিযোগ করেছেন। আর সেই কারণেই এর প্রভাব পড়বে আসন্ন সংসদ নির্বাচনে। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনেই রয়েছে দেশের একমাত্র মদ উৎপাদনকারী ঐতিহ্যবাহী কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল।

তবে স্থানীয় সংসদ সদস্য মাদক ও চোরচালানের বিষয়ে অস্বীকার করে জানান, তিনিও চান জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক, তার সময়ে অনেক উন্নয়ন হওয়ার কথা তুলে ধরেছেন। এ আসনের জীবননগর ও দামুড়হুদা উপজেলার মানুষের যখন রাস্তাঘাট খানা-খন্দ, কালভার্টের অবস্থা নাজুক দুর্ভোগ ও জনভোগান্তি রয়েছে।

আসনে একসময় দাপট ছিল বিএনপি ও জামায়াতের। তবে ২০০৮ সালে এখানে দৃশ্যপট পাল্টে গেছে। এর পর থেকে এ আসনে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আলী আজগার টগর। তিনি মনে করেন, ব্যাপক উন্নয়নের কারণে ভোটাররা তাকেই আবারও নির্বাচিত করবেন।

সুষ্ঠু ভোট হলে অবশ্য আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা ও ধানের শীষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলছেন স্থানীয় ভোটাররা। এছাড়া বড় ফ্যাক্টর হতে পারে জামায়াতও। তবে কেউ কেউ বলছেন, বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা না হলে এ আসন আবার আওয়ামী লীগের দখলে যাওয়ার সম্ভাবনা বেশি।

নির্বাচন করার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগর। এলাকায় তৈরি করেছেন নিজস্ব বলয়। এলাকায় যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। তবে এখানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে রয়েছে কোন্দল। এটা তার জন্য নেতিবাচক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে।

টগর ছাড়াও মনোনয়ন পেতে কেন্দ্রের নজর কাড়ার চেষ্টা করছেন আওয়ামী লীগ নেতা জাদুল ইসলাম আজাদ ও হাশেম রেজা। ভোটের মাঠে হাশেম রেজা খুব একটা সক্রিয় নন। তবে আজাদুল ইসলাম আজাদ ২০ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দলীয় অনুষ্ঠানে অংশ নেন।

চুয়াডাঙ্গা-২ বরাবরই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তাই আসনটি পুনরুদ্ধার করতে চায় দলটি। বিএনপি নেতা মোখলেসুর রহমান তরফদার টিপু, আতিকুল হক মিথুন ও মাহমুদুর রহমান তরফদার শাওন নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় এ আসনে এখন বিএনপির একক প্রার্থী বলা যায় কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু।

দলীয় কোন্দল থাকলেও এখন নেতা-কর্মীরা প্রায় সবাই রয়েছেন তার অধীনে। মাঠ গোছাতে নিয়মিত সভা, সমাবেশ ও কেন্দ্র ঘোষিত আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তৃণমূলেও তার ব্যাপক সুনাম রয়েছে। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন তিনি। 

অন্যদিকে, জামায়াতে ইসলামী বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি দলীয় নির্দেশনা মেনে নিচ্ছেন নির্বাচনের প্রস্তুতি। দলীয় কর্মীদের চাঙা রাখতে তিনি মাঠে সক্রিয় রয়েছেন। তিনি জানান, দল নির্বাচন না করলেও তিনি মাঠে থাকবেন। 

দেশের প্রথম অস্থায়ী রাজধানী খ্যাত চুয়াডাঙ্গা-২ আসনে সদর উপজেলার ৪টি, দামুড়হুদা উপজেলার ৮টি এবং জীবননগর উপজেলার ৮টি অর্থাৎ ২০টি ইউনিয়ন, দুটি পৌরসভা ও তিনটি থানা নিয়ে গঠিত। 

এ নির্বাচনী এলাকার মোট ভোটার চার লাখ ৬৮ হাজার ১৭৫ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৩৬ হাজার ৯০০ জন এবং মহিলা দুই লাখ ৩১ হাজার ২৭৫ জন। এ আসনের বেশিরভাগ ভোটার কৃষি ও কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। তবে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি ও রেলবন্দরসহ অন্য শ্রমিকের সংখ্যাও কম নয়।

একাত্তর/এসি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর